English / বাংলা
Editorial News 24

দেশটির চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতা হিসেবে ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা।

বন্যা-ভূমিধ্বস্ত নেপালের পাশে বাংলাদেশ, দেওয়া হলো ১২ কোটি ৩০ লাখ টাকা

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

বন্যা-ভূমিধ্বস্ত নেপালের পাশে বাংলাদেশ, দেওয়া হলো ১২ কোটি ৩০ লাখ টাকা

আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশটির চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতা হিসেবে ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সহায়তার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে লেখা একটি চিঠি হস্তান্তর করেন।চিঠির মাধ্যমে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে বাংলাদেশের আর্থিক সহায়তার বিষয়টি রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে সহমর্মিতা জানানো হয়েছে। দুর্যোগের পর দেশটিতে ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রম চালিয়ে যেতে এই অনুদান দেওয়া হলো।এর আগে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নেপাল দূতাবাসে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন এবং ভয়াবহ দুর্যোগে নেপালের জনগণের প্রতি বাংলাদেশের সমবেদনা জানান।

এদিকে নেপালের সাম্প্রতিক ভয়াবহ পরিস্থিতির প্রতি সংহতি জানিয়ে গত ২৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদেও একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বন্যা-ভূমিধ্বস্ত নেপালের পাশে বাংলাদেশ, দেওয়া হলো ১২ কোটি ৩০ লাখ টাকা

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশটির চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতা হিসেবে ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সহায়তার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে লেখা একটি চিঠি হস্তান্তর করেন।চিঠির মাধ্যমে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে বাংলাদেশের আর্থিক সহায়তার বিষয়টি রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে সহমর্মিতা জানানো হয়েছে। দুর্যোগের পর দেশটিতে ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রম চালিয়ে যেতে এই অনুদান দেওয়া হলো।এর আগে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নেপাল দূতাবাসে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন এবং ভয়াবহ দুর্যোগে নেপালের জনগণের প্রতি বাংলাদেশের সমবেদনা জানান।

এদিকে নেপালের সাম্প্রতিক ভয়াবহ পরিস্থিতির প্রতি সংহতি জানিয়ে গত ২৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদেও একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0