English / বাংলা
Editorial News 24

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়, যেখানে ৩৫৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া পূর্ব নওয়ালপরাসিতে ২১৮, পশ্চিম নওয়ালপরাসিতে ১৯০, নুয়াকোটে ১৭৭, রাসুয়ায় ১২৭, গোর্খায় ৬৯, ধাদিঙে ৬০ এবং তানাহুনে ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা ১,২৫২, নিখোঁজ প্রায় ৪,৯০০

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা ১,২৫২, নিখোঁজ প্রায় ৪,৯০০

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫২ জনে। একই সঙ্গে এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৭৫ জন। নিখোঁজদের সন্ধানে বিভিন্ন এলাকায় উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়, যেখানে ৩৫৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া পূর্ব নওয়ালপরাসিতে ২১৮, পশ্চিম নওয়ালপরাসিতে ১৯০, নুয়াকোটে ১৭৭, রাসুয়ায় ১২৭, গোর্খায় ৬৯, ধাদিঙে ৬০ এবং তানাহুনে ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।এ ছাড়া প্রতিবেশী ভারত থেকেও আরও ১৮টি মরদেহ উদ্ধার করে নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত শনাক্ত হওয়া ৯৫টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএনএ নমুনা সংগ্রহের পর ৮৯৭টি অজ্ঞাতপরিচয় মরদেহ দাফন করা হয়েছে।নিখোঁজ ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের শনাক্ত করতে নেপাল পুলিশের সরকারি ওয়েবসাইটে ৯৫৯ জনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।বন্যাকবলিত এলাকায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য কাজ করছেন। তারা মহাসড়কের প্রতিবন্ধকতা অপসারণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, দুর্যোগে বাস্তুচ্যুত ৩ হাজার ১২৬ জন মানুষ বর্তমানে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আরও পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে জরুরি সেবা দলগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

সূত্র: নেপাল নিউজ

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা ১,২৫২, নিখোঁজ প্রায় ৪,৯০০

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫২ জনে। একই সঙ্গে এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৭৫ জন। নিখোঁজদের সন্ধানে বিভিন্ন এলাকায় উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়, যেখানে ৩৫৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া পূর্ব নওয়ালপরাসিতে ২১৮, পশ্চিম নওয়ালপরাসিতে ১৯০, নুয়াকোটে ১৭৭, রাসুয়ায় ১২৭, গোর্খায় ৬৯, ধাদিঙে ৬০ এবং তানাহুনে ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।এ ছাড়া প্রতিবেশী ভারত থেকেও আরও ১৮টি মরদেহ উদ্ধার করে নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত শনাক্ত হওয়া ৯৫টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএনএ নমুনা সংগ্রহের পর ৮৯৭টি অজ্ঞাতপরিচয় মরদেহ দাফন করা হয়েছে।নিখোঁজ ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের শনাক্ত করতে নেপাল পুলিশের সরকারি ওয়েবসাইটে ৯৫৯ জনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।বন্যাকবলিত এলাকায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য কাজ করছেন। তারা মহাসড়কের প্রতিবন্ধকতা অপসারণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, দুর্যোগে বাস্তুচ্যুত ৩ হাজার ১২৬ জন মানুষ বর্তমানে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আরও পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে জরুরি সেবা দলগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

সূত্র: নেপাল নিউজ

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0