ফুটবল মাঠের বাইরেও কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে সামনে এসেছে উদ্বেগজনক তথ্য। ফরাসি সংবাদমাধ্যম লা পারিজিয়েনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ বছর বয়সী এক তরুণের নেতৃত্বে পরিচালিত কথিত একটি অপরাধচক্রের সম্ভাব্য টার্গেটের তালিকায় ছিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা।
তদন্তকারীদের ধারণা, ফুটবলার, র্যাপার ও বিত্তশালী ব্যক্তিদের অপহরণ এবং তাদের ওপর হামলার পরিকল্পনা করছিল চক্রটি। অভিযোগ রয়েছে, কারাগারে বসেই স্ন্যাপচ্যাটের মাধ্যমে নেটওয়ার্কটির কার্যক্রম পরিচালনা করছিল ফরাসি-সুইস তরুণ ক্লিমেন্ট এল.।সশস্ত্র ডাকাতি ও মানবপাচার-সংক্রান্ত অপরাধে বর্তমানে ভিলপেন্ট কারাগারে সাজা ভোগ করছেন ক্লিমেন্ট। তদন্তকারীদের সন্দেহ, ‘লেস্টার জেড.’ ছদ্মনামে স্ন্যাপচ্যাট ব্যবহার করে কারাগার থেকেই তিনি কথিত অপরাধমূলক কর্মকাণ্ড সমন্বয় করছিলেন।
গত এপ্রিল মাসে নুই-সুর-সেন এলাকায় এক ঘড়ি ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা তদন্ত করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কথিত নেটওয়ার্কের সন্ধান পায়। এরপর সন্দেহভাজনদের সঙ্গে যুক্ত কয়েকটি ফোন পরীক্ষা করে সম্ভাব্য টার্গেটদের ঠিকানা ও ব্যক্তিগত তথ্য পাওয়ার দাবি করেন তদন্তকারীরা।তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তালিকায় বিভিন্ন গায়ক, ফুটবলার ও বিত্তশালী ব্যবসায়ীর নাম ছিল। প্যারিসের ১৯তম অ্যারোঁদিসমঁর এক চীনা ব্যবসায়ী, একজন গহনা ব্যবসায়ী এবং ভাল-দোয়াজ বিভাগের এক তুর্কি পাইকারি বিক্রেতার নামও তালিকায় থাকার কথা জানিয়েছে লা পারিজিয়েন।
তবে তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন এমবাপ্পে। সংবাদমাধ্যমটির উদ্ধৃত একটি বিচারিক সূত্রের দাবি, সন্দেহভাজন ব্যক্তি একজন র্যাপার এবং ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকেও টার্গেট করতে চেয়েছিলেন।
এ ঘটনায় এমবাপ্পেকে ঘিরে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে কথিত অপহরণ পরিকল্পনাটি কতদূর এগিয়েছিল এবং এর সঙ্গে কারা সরাসরি জড়িত ছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা রয়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন