English / বাংলা
Editorial News 24

তবে ট্যাংকারটিতে হামলা চালিয়েছে কারা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি বাহরি।

হরমুজ প্রণালিতে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা, নিহত ২ নাবিক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

হরমুজ প্রণালিতে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা, নিহত ২ নাবিক

হরমুজ প্রণালি অতিক্রমের সময় সৌদি আরবের একটি তেলবাহী ট্যাংকারে নিরাপত্তা-সংক্রান্ত হামলার ঘটনা ঘটেছে। এতে দুই ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন। বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় শিপিং কোম্পানি বাহরি এ তথ্য জানিয়েছে।বাহরি এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সোমবার (৩১ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটে হরমুজ প্রণালি অতিক্রমের সময় তাদের একটি তেলবাহী ট্যাংকার এ দুর্ঘটনার শিকার হয়। এতে দুই ফিলিপিনো নাবিক প্রাণ হারান।তবে ট্যাংকারটিতে হামলা চালিয়েছে কারা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি বাহরি।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বেশ কিছুদিন ধরেই হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হচ্ছে। আঞ্চলিক উত্তেজনার মধ্যেও সাম্প্রতিক সময়ে বিকল্প বা সীমিত রুট ব্যবহার করে তেল সরবরাহ চালু রাখার চেষ্টা চলছিল। নতুন এই ঘটনার ফলে সেই প্রচেষ্টাও বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নতুন করে হামলার ঘটনায় আন্তর্জাতিক শিপিং খাতে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলোও এ অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

সূত্র: রয়টার্স

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা, নিহত ২ নাবিক

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হরমুজ প্রণালি অতিক্রমের সময় সৌদি আরবের একটি তেলবাহী ট্যাংকারে নিরাপত্তা-সংক্রান্ত হামলার ঘটনা ঘটেছে। এতে দুই ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন। বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় শিপিং কোম্পানি বাহরি এ তথ্য জানিয়েছে।বাহরি এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সোমবার (৩১ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটে হরমুজ প্রণালি অতিক্রমের সময় তাদের একটি তেলবাহী ট্যাংকার এ দুর্ঘটনার শিকার হয়। এতে দুই ফিলিপিনো নাবিক প্রাণ হারান।তবে ট্যাংকারটিতে হামলা চালিয়েছে কারা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি বাহরি।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বেশ কিছুদিন ধরেই হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হচ্ছে। আঞ্চলিক উত্তেজনার মধ্যেও সাম্প্রতিক সময়ে বিকল্প বা সীমিত রুট ব্যবহার করে তেল সরবরাহ চালু রাখার চেষ্টা চলছিল। নতুন এই ঘটনার ফলে সেই প্রচেষ্টাও বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নতুন করে হামলার ঘটনায় আন্তর্জাতিক শিপিং খাতে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলোও এ অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

সূত্র: রয়টার্স

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0