একসময় আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির গল্প ছিল শুধুই হতাশা আর আক্ষেপের। বারবার ফাইনালে উঠে পরাজয়, জাতীয় দলকে শিরোপা এনে দিতে না পারার কষ্ট—সবই ছিল তাঁর ক্যারিয়ারের বড় অংশজুড়ে। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপসহ একের পর এক শিরোপা জিতে নিজের ও আর্জেন্টাইনদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন মেসি।
সম্প্রতি আর্জেন্টিনার জার্সিকে বিদায় জানিয়েছেন এই মহাতারকা। এখন জাতীয় দলের অধ্যায় শেষ করে নিজের মতো করে ফুটবল উপভোগ করার সময় মেসির—এমনটাই মনে করেন আর্জেন্টিনার সাবেক তারকা হুয়ান রোমান রিকেলমে। তাই মেসিকে আপাতত আর্জেন্টিনায় না ফিরে যুক্তরাষ্ট্রেই থাকার পরামর্শ দিয়েছেন তাঁর সাবেক জাতীয় দল সতীর্থ।আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির ভূয়সী প্রশংসা করেন রিকেলমে। তাঁর মতে, মেসি যা অর্জন করেছেন, এরপর তাঁর কাছে নতুন করে কিছু চাওয়ার নেই। বরং এখন আর্জেন্টাইনদের উচিত তাঁকে আরও বেশি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানো।রিকেলমে বলেন, ‘আমাদের উচিত মেসিকে আরও বেশি ধন্যবাদ জানানো। ও যা করেছে, এরপর আমরা মেসির কাছে আর কী চাইতে পারি? মেসি নিজের স্বপ্ন পূরণ করেছে, আমাদের স্বপ্নও পূরণ করেছে। মেসি সর্বকালের সেরা কি না জানি না, তবে সেরাদের একজন। কোনো ফুটবলার এত বছর ধরে সেরা পর্যায়ে থাকতে পারেনি। এটা অবিশ্বাস্য।’
জাতীয় দলের হয়ে মেসির দীর্ঘ সংগ্রামের কথাও স্মরণ করেছেন রিকেলমে। শুরুতে সাফল্য না পেলেও মেসি যেভাবে লড়াই করে গেছেন, সেটিই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে বলে মনে করেন তিনি।রিকেলমে বলেন, ‘আর্জেন্টাইনরা মেসিকে যে ভালোবাসা দিচ্ছে, সবটুকুই ওর প্রাপ্য। কারণ, মেসি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে। অনেক কষ্ট করেছে। শুরুতে জিততে পারেনি, অনেক সংগ্রাম করেছে। শেষ পর্যন্ত মেসি সবকিছু অর্জন করেছে। ঈশ্বর মেসির প্রতি ন্যায়বিচার করেছে, এটা সত্যিই দারুণ।’তিনি আরও বলেন, ‘এখন আমাদের উচিত মেসিকে ভালোবাসা। আর্জেন্টিনার ফুটবল ও পুরো ফুটবলের জন্য মেসি যা করেছে, তার জন্য মেসিকে ধন্যবাদ দেওয়া উচিত। পুরো বিশ্ব মেসিকে ভালোবাসে এবং ও সেই ভালোবাসার যোগ্য।’
মেসির সঙ্গে রিকেলমের সম্পর্কও দীর্ঘদিনের। জাতীয় দলে একসঙ্গে খেলার পাশাপাশি ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে সোনার পদক জিতেছেন তাঁরা। ২০২৩ সালে রিকেলমের বিদায়ী ম্যাচেও উপস্থিত ছিলেন মেসি। আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সি মেসির আগে পরেছেন রিকেলমে। বর্তমানে তিনি বোকা জুনিয়র্সের সভাপতির দায়িত্ব পালন করছেন।মেসির সঙ্গে সম্পর্কের বিষয়ে রিকেলমে বলেন, ‘আমি সব সময় মেসির সঙ্গে কথা বলি। আমাদের সম্পর্কটা দারুণ। মেসি আমাকে খুব ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি। আমি ওর সঙ্গে আরও অনেক বেশি খেলতে চেয়েছিলাম। তবে যতটুকু খেলতে পেরেছি, এটাই আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমাদের মধ্যে যে ভালোবাসা ও পারস্পরিক সম্মান আছে, সেটাই সবচেয়ে বড় ব্যাপার।’
মেসির মতো খেলোয়াড় ভবিষ্যতে আবার আসবেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন রিকেলমে। তবে মেসি ও দিয়েগো ম্যারাডোনার মতো দুই মহাতারকাকে পাওয়ায় আর্জেন্টাইনদের ভাগ্যবান মনে করেন তিনি।রিকেলমে বলেন, ‘আমরা আর কখনো মেসির মতো খেলোয়াড় পাওয়ার সৌভাগ্য অর্জন করব কি না, জানি না। ম্যারাডোনা মারা যাওয়ার পর আমরা ভেবেছিলাম, এমন কেউ আর আসবে না। এরপর এমন একজন এল, যিনি তাঁর মতোই ভালো, কিংবা আরও ভালো। আমরা আর্জেন্টাইনরা খুবই ভাগ্যবান।’
মেসিকে এখন নিজের মতো করে জীবন উপভোগ করার সুযোগ দেওয়ার পক্ষেই রিকেলমে। জাতীয় দলের অধ্যায় শেষ করলেও যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে এখনো খেলছেন মেসি।
এর আগে জানা গিয়েছিল, ক্যারিয়ারের শেষ সময়ে শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে ফেরার ইচ্ছা রয়েছে মেসির। তবে রিকেলমের মতে, আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে ফেরার চেয়ে আপাতত যুক্তরাষ্ট্রেই থাকা মেসির জন্য ভালো।
তিনি বলেন, ‘এখন মেসিকে যুক্তরাষ্ট্রে যত দিন ইচ্ছা ফুটবল উপভোগ করতে দেওয়া উচিত। আমরা আর্জেন্টাইনরা মেসিকে সব সময় অনেক ভালোবাসা ও স্নেহ দেব। আমাদের উচিত মেসিকে একা ছেড়ে দেওয়া। যত দিন মেসি খেলতে চায়, তাকে খেলতে দেওয়া উচিত। ওর জন্য যুক্তরাষ্ট্রে থাকাই ভালো। আর আমরা আর্জেন্টিনার সব ফুটবলপ্রেমী মেসিকে সমর্থন করে যাব।’
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন