আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর এবার একই পথে হাঁটলেন জার্মানির তারকা ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। মঙ্গলবার জাতীয় দলের হয়ে আর না খেলার ঘোষণা দিয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফুটবলার। ৩৩ বছর বয়সেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।
২০১৪ সালে জার্মানির জাতীয় দলে অভিষেকের পর ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৬টি ম্যাচ খেলেছেন রুডিগার। এ সময়ে তিনি করেছেন তিনটি গোল। জার্মানির হয়ে ছয়টি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টেও অংশ নিয়েছেন তিনি। ২০১৭ সালে কনফেডারেশনস কাপজয়ী জার্মান দলের সদস্য ছিলেন রুডিগার।
বিদায়বার্তায় রুডিগার বলেন, ‘অনেক ভেবেছি। এখন জাতীয় দলের ক্যারিয়ার শেষ করে তরুণদের জন্য জায়গা করে দেওয়ার সময় এসেছে। ২০১৪ সালে প্রথমবার জার্মানির জার্সি পরার সময় স্বপ্নেও ভাবিনি, একদিন ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলব।’
জাতীয় দলের অধ্যায় শেষ করে এখন পুরো মনোযোগ ক্লাব ফুটবলে দিতে চান রুডিগার। নিজের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘এখন আমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। যেখানে পুরোপুরি ক্লাবের দিকে মনোযোগ দেব।’
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন