English / বাংলা
Editorial News 24

এই চুক্তির মাধ্যমে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ডে যৌথভাবে জায়গা করে নিয়েছেন এনজো। গত গ্রীষ্মে লিভারপুল থেকে আলেকজান্ডার ইসাককে দলে ভেড়াতে যে ১২৫ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছিল, এনজোর জন্যও একই পরিমাণ অর্থ ব্যয় করছে সিটি।

দলবদলে নতুন ইতিহাস, ১২৫ মিলিয়ন পাউন্ডে ম্যানসিটিতে এনজো ফার্নান্দেজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

দলবদলে নতুন ইতিহাস, ১২৫ মিলিয়ন পাউন্ডে ম্যানসিটিতে এনজো ফার্নান্দেজ

দলবদলের শেষ দিনে বড় চমক দেখাল ম্যানচেস্টার সিটি। চেলসির আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে ১২৫ মিলিয়ন পাউন্ড বা প্রায় ১৪৫ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে দ্য সিটিজেনস।এই চুক্তির মাধ্যমে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ডে যৌথভাবে জায়গা করে নিয়েছেন এনজো। গত গ্রীষ্মে লিভারপুল থেকে আলেকজান্ডার ইসাককে দলে ভেড়াতে যে ১২৫ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছিল, এনজোর জন্যও একই পরিমাণ অর্থ ব্যয় করছে সিটি।

গত ২৪ ঘণ্টা ধরে দুই ক্লাবের মধ্যে টানা আলোচনা চলার পর শেষ পর্যন্ত চুক্তিটি সম্পন্ন হয়। ২৫ বছর বয়সী বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার ম্যানচেস্টার সিটির সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত পাঁচ বছরের চুক্তি করতে যাচ্ছেন। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে।চেলসির কাছ থেকে অনুমতি পাওয়ার পর সিটির একাডেমিতে এনজোর মেডিকেল পরীক্ষার প্রক্রিয়াও শুরু হয়েছে।

২০২৩ সালে তৎকালীন ব্রিটিশ রেকর্ড ১০৭ মিলিয়ন পাউন্ডে বেনফিকা থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন এনজো। দুই বছর পর তার দলবদলেই আবারও প্রিমিয়ার লিগের ট্রান্সফার বাজারে রেকর্ডের সমীকরণ বদলে গেল।এনজোকে ম্যানচেস্টার সিটিতে আনার পেছনে বড় ভূমিকা রয়েছে কোচ এনজো মারেস্কার। চেলসিতে থাকার সময় ফার্নান্দেজের সঙ্গে কাজ করেছিলেন তিনি। এবার ইতিহাদে নিজের মিডফিল্ডকে নতুন করে সাজাতে পুরোনো শিষ্যকেই দলে চেয়েছেন মারেস্কা।

এদিকে চলতি মৌসুমে কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা না পাওয়ায় চেলসি ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এনজো। শেষ পর্যন্ত মারেস্কার অধীনে নতুন চ্যালেঞ্জ নেওয়ার পথেই হাঁটলেন আর্জেন্টাইন তারকা।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দলবদলে নতুন ইতিহাস, ১২৫ মিলিয়ন পাউন্ডে ম্যানসিটিতে এনজো ফার্নান্দেজ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দলবদলের শেষ দিনে বড় চমক দেখাল ম্যানচেস্টার সিটি। চেলসির আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে ১২৫ মিলিয়ন পাউন্ড বা প্রায় ১৪৫ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে দ্য সিটিজেনস।এই চুক্তির মাধ্যমে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ডে যৌথভাবে জায়গা করে নিয়েছেন এনজো। গত গ্রীষ্মে লিভারপুল থেকে আলেকজান্ডার ইসাককে দলে ভেড়াতে যে ১২৫ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছিল, এনজোর জন্যও একই পরিমাণ অর্থ ব্যয় করছে সিটি।

গত ২৪ ঘণ্টা ধরে দুই ক্লাবের মধ্যে টানা আলোচনা চলার পর শেষ পর্যন্ত চুক্তিটি সম্পন্ন হয়। ২৫ বছর বয়সী বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার ম্যানচেস্টার সিটির সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত পাঁচ বছরের চুক্তি করতে যাচ্ছেন। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে।চেলসির কাছ থেকে অনুমতি পাওয়ার পর সিটির একাডেমিতে এনজোর মেডিকেল পরীক্ষার প্রক্রিয়াও শুরু হয়েছে।

২০২৩ সালে তৎকালীন ব্রিটিশ রেকর্ড ১০৭ মিলিয়ন পাউন্ডে বেনফিকা থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন এনজো। দুই বছর পর তার দলবদলেই আবারও প্রিমিয়ার লিগের ট্রান্সফার বাজারে রেকর্ডের সমীকরণ বদলে গেল।এনজোকে ম্যানচেস্টার সিটিতে আনার পেছনে বড় ভূমিকা রয়েছে কোচ এনজো মারেস্কার। চেলসিতে থাকার সময় ফার্নান্দেজের সঙ্গে কাজ করেছিলেন তিনি। এবার ইতিহাদে নিজের মিডফিল্ডকে নতুন করে সাজাতে পুরোনো শিষ্যকেই দলে চেয়েছেন মারেস্কা।

এদিকে চলতি মৌসুমে কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা না পাওয়ায় চেলসি ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এনজো। শেষ পর্যন্ত মারেস্কার অধীনে নতুন চ্যালেঞ্জ নেওয়ার পথেই হাঁটলেন আর্জেন্টাইন তারকা।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0