গাজা সিটিতে সামরিক অভিযান চালানোর সময় হামাসের এক জ্যেষ্ঠ সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে আটক ব্যক্তির পরিচয় কিংবা কীভাবে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। অন্যদিকে, টাইমস অব ইসরায়েলের উদ্ধৃত এক ইসরায়েলি নিরাপত্তা সূত্র দাবি করেছে, আটক ব্যক্তি হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার প্রধান।
তবে ইসরায়েলের এই দাবির সঙ্গে গাজা থেকে পাওয়া তথ্যের মিল নেই। গাজার একটি সূত্র এএফপিকে জানিয়েছে, হামাসের একজন গুরুত্বপূর্ণ নেতাকে আটক করতে ইসরায়েলি বাহিনী বিশেষ অভিযান চালালেও সেটি ব্যর্থ হয়েছে। পরে ইসরায়েলি বিমান সহায়তায় বিশেষ কমান্ডোরা মোটরসাইকেলে করে ওই এলাকা ছেড়ে যায় বলেও দাবি করা হয়েছে।
হামাসের গাজা মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-থাওয়াবতাও দাবি করেছেন, অভিযানের সময় ইসরায়েলি কমান্ডোরা শনাক্ত হয়ে যায়।এর মধ্যেই মঙ্গলবার সকাল থেকে গাজা সিটিতে ইসরায়েলি হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন।ইসরায়েলের দাবি ও গাজা থেকে আসা তথ্যের মধ্যে পার্থক্য থাকায় হামাসের ওই জ্যেষ্ঠ সদস্য সত্যিই আটক হয়েছেন কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।
সূত্র: আল জাজিরা
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন