English / বাংলা
Editorial News 24

এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ক্রিস্টিয়ান রোমেরো। আর্জেন্টিনার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বর্তমান পরিস্থিতিতে ২৮ বছর বয়সী এই সেন্টারব্যাককেই সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। মাঠে তার নেতৃত্ব দেওয়ার মানসিকতা, সতীর্থদের সঙ্গে যোগাযোগ এবং ক্লাব ফুটবলে নেতৃত্বের অভিজ্ঞতা তাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখছে।

মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? আলোচনায় ৬ তারকা

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? আলোচনায় ৬ তারকা

লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে অধিনায়কত্বের বিষয়টি। দীর্ঘদিন ধরে মেসির হাতেই ছিল দলের নেতৃত্ব। তার বিদায়ের পর এখন প্রশ্ন—আকাশি-সাদা জার্সির নতুন অধিনায়কের আর্মব্যান্ড উঠবে কার হাতে?

এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ক্রিস্টিয়ান রোমেরো। আর্জেন্টিনার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বর্তমান পরিস্থিতিতে ২৮ বছর বয়সী এই সেন্টারব্যাককেই সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। মাঠে তার নেতৃত্ব দেওয়ার মানসিকতা, সতীর্থদের সঙ্গে যোগাযোগ এবং ক্লাব ফুটবলে নেতৃত্বের অভিজ্ঞতা তাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখছে।

রোমেরোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীদের একজন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। আর্জেন্টিনার সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই গোলরক্ষক মাঠ ও মাঠের বাইরে নেতৃত্বের দক্ষতার পরিচয় দিয়েছেন। তবে গোলরক্ষক হওয়ায় মাঠের বিভিন্ন পরিস্থিতিতে সতীর্থ ও রেফারির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা থাকতে পারে।

আলোচনায় রয়েছেন রদ্রিগো ডি পলও। মেসির দীর্ঘদিনের সতীর্থ হিসেবে জাতীয় দলের ড্রেসিংরুমে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাঠে তার সরব উপস্থিতিও নেতৃত্বের ক্ষেত্রে বড় সম্পদ। তবে ২০২৬ বিশ্বকাপে তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠায় নিয়মিত একাদশে তার জায়গা কতটা নিশ্চিত, সেটিও বিবেচনায় নিতে হবে।

সম্ভাব্য অধিনায়কের তালিকায় রয়েছেন লাউতারো মার্তিনেজ ও জুলিয়ান আলভারেজও। তবে তাদের সম্ভাবনা তুলনামূলকভাবে কম। লাউতারো ক্লাব পর্যায়ে ইন্টারের অধিনায়ক হলেও আর্জেন্টিনা জাতীয় দলে নিয়মিত একাদশে তার জায়গা সবসময় নিশ্চিত নয়।

ভবিষ্যতের কথা বিবেচনায় এনজো ফার্নান্দেজও গুরুত্বপূর্ণ প্রার্থী। মাত্র ২৫ বছর বয়সেই চেলসিতে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। তাই এখনই দায়িত্ব না পেলেও ভবিষ্যতে তাকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে।সবকিছু বিবেচনায় মেসির উত্তরসূরি হিসেবে আপাতত ক্রিস্টিয়ান রোমেরোকেই সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে। তবে তার কার্ড পাওয়ার প্রবণতা থাকায় দলের জন্য একজন বিকল্প অধিনায়ক ঠিক করাও গুরুত্বপূর্ণ হতে পারে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? আলোচনায় ৬ তারকা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0