English / বাংলা
Editorial News 24

অভিযুক্ত তিনজন হলেন—বিসিবির সাবেক পরিচালক ও সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার (এসএলও) জাকির হোসাইন এবং বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর ও সাবেক অডিট কমিটির সদস্য সচিব রাকিবুল ইসলাম সানি।

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ, সাবেক বিসিবি পরিচালকসহ ৩ জন নিষিদ্ধ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ, সাবেক বিসিবি পরিচালকসহ ৩ জন নিষিদ্ধ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক এক পরিচালকসহ তিনজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

অভিযুক্ত তিনজন হলেন—বিসিবির সাবেক পরিচালক ও সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার (এসএলও) জাকির হোসাইন এবং বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর ও সাবেক অডিট কমিটির সদস্য সচিব রাকিবুল ইসলাম সানি।বিসিবি জানিয়েছে, বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইসিসির ২০২৪ সালের অংশগ্রহণকারীদের জন্য অ্যান্টি-করাপশন কোডের একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে ম্যাচের ফল বা ম্যাচের বিভিন্ন দিক প্রভাবিত করার চেষ্টা, দুর্নীতিপূর্ণ কর্মকাণ্ডে কাউকে উৎসাহ বা সহায়তা করা, দুর্নীতির প্রস্তাব বা যোগাযোগের তথ্য যথাসময়ে অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে না জানানো, তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তে বাধা দেওয়া বা বিলম্ব ঘটানো।মোহাম্মদ মুখলেসুর রহমানের বিরুদ্ধে কোডের ২.১.১, ২.১.৪, ২.৪.৪ ও ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ রয়েছে। এর মধ্যে ম্যাচের ফল বা অগ্রগতি প্রভাবিত করার চেষ্টা এবং তদন্ত-সংশ্লিষ্ট তথ্য বা যোগাযোগ গোপন, মুছে ফেলা কিংবা নষ্ট করে তদন্তে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে।জাকির হোসাইনের বিরুদ্ধে ২.১.১, ২.১.৪ ও ২.৪.৬ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা, দুর্নীতিতে কাউকে উৎসাহ বা সহায়তা করা এবং অ্যান্টি-করাপশন কর্মকর্তার তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে।

অন্যদিকে রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে ২.৪.৪ ও ২.৪.৬ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির প্রস্তাব বা যোগাযোগের তথ্য যথাসময়ে কর্তৃপক্ষকে না জানানো এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে।

বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, তিনজনকেই আপাতত প্রভিশনালি নিষিদ্ধ করা হয়েছে। নোটিশ অব চার্জ পাওয়ার পর নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়ার জন্য তারা ১৪ দিন সময় পাবেন। এরপর অ্যান্টি-করাপশন কোড অনুযায়ী পরবর্তী শৃঙ্খলাজনিত প্রক্রিয়া শুরু হবে।এ বিষয়ে আপাতত আর কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে বিসিবি।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ, সাবেক বিসিবি পরিচালকসহ ৩ জন নিষিদ্ধ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0