English / বাংলা
Editorial News 24

এএফএর পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক বিরতিতে অন্তত একটি ম্যাচ আর্জেন্টিনার মাটিতে আয়োজন করা হতে পারে। সেই ম্যাচটিকেই মেসির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ হিসেবে আয়োজনের চিন্তাভাবনা চলছে।

মেসির বিদায় ঘিরে আর্জেন্টিনার বিশেষ আয়োজন, কী পরিকল্পনা এএফএর?

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

মেসির বিদায় ঘিরে আর্জেন্টিনার বিশেষ আয়োজন, কী পরিকল্পনা এএফএর?

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে ঘিরে বিশেষ বিদায়ী আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দেশের মাটিতে সমর্থকদের সামনে জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে চায় সংস্থাটি। তবে শেষ সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করবে মেসির নিজের ইচ্ছার ওপর।

সোমবার (৩১ আগস্ট) জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান মেসি। আবেগঘন এক বার্তায় তিনি বলেন, সিদ্ধান্তটি তাকে কষ্ট দিয়েছে। তবে তার মনে হয়েছে, এখনই সরে দাঁড়ানোর উপযুক্ত সময়। এর মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে তার ২১ বছরের আন্তর্জাতিক অধ্যায়েরও সমাপ্তি ঘটতে যাচ্ছে।

মেসির অবসরের সিদ্ধান্তে বদলে গেছে আর্জেন্টিনার আসন্ন আন্তর্জাতিক সূচির পরিকল্পনাও। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফার আন্তর্জাতিক বিরতি চলবে। এ সময়ে সর্বোচ্চ চারটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে আর্জেন্টিনার।এই সময়ের মধ্যে চীন সফরের কথা ভাবছিল এএফএ। কিন্তু মেসির অবসরের পর সেই পরিকল্পনা থেকে সরে এসেছে তারা। এখন নতুন সূচি তৈরির কাজ চলছে।

এএফএর পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক বিরতিতে অন্তত একটি ম্যাচ আর্জেন্টিনার মাটিতে আয়োজন করা হতে পারে। সেই ম্যাচটিকেই মেসির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ হিসেবে আয়োজনের চিন্তাভাবনা চলছে।তবে আয়োজনটি বাস্তবায়নে কিছুটা জটিলতাও রয়েছে। ২০২৬ বিশ্বকাপের বিভিন্ন ঘটনায় শাস্তির মুখে পড়েছে আর্জেন্টিনা। এর ফলে পরবর্তী দুটি হোম ম্যাচে দর্শক উপস্থিতির ওপর বিধিনিষেধ দিয়েছে ফিফা। প্রথম ম্যাচে স্টেডিয়ামের সর্বোচ্চ ৫০ শতাংশ দর্শক প্রবেশের সুযোগ থাকবে, আর দ্বিতীয় ম্যাচটি স্থগিত রয়েছে।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টাইন সমর্থকদের সামনে মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে এএফএ। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সবশেষে মেসি নিজে কী চান, সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেশের মাটিতে লাখো সমর্থকের সামনে প্রিয় অধিনায়ককে বিদায় জানানোর সুযোগ তৈরি করতে পারলে সেটি আর্জেন্টাইন ফুটবলে হয়ে উঠতে পারে এক আবেগঘন মুহূর্ত।মেসির বিদায়ের পর আর্জেন্টিনা যে নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে, তা প্রায় নিশ্চিত। তার আগে কিংবদন্তি অধিনায়ককে নিজেদের মাঠে যথাযথ সম্মান জানিয়ে বিদায় দিতে চায় এএফএ।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেসির বিদায় ঘিরে আর্জেন্টিনার বিশেষ আয়োজন, কী পরিকল্পনা এএফএর?

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0