২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। নতুন তারিখ হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম শুনানির জন্য নতুন এই দিন ধার্য করেন।
মামলার পাবলিক প্রসিকিউটর এম. আনিছুর রহমান আনিছ জানান, কারাগারে থাকা আসামিদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছিল। ফলে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে হাজির করা সম্ভব হয়নি।এ কারণে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন বিচারক।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে ট্রাকচালক মো. হোসেন নিহত হন। এ ঘটনায় নিহতের মা রীনা বেগম ওই বছরের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।পরে মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান।
মামলার আসামিদের তালিকায় আরও রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক সংসদ সদস্য সাদেক খান।
এ ছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ আরও কয়েকজনকে এ মামলায় আসামি করা হয়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন