English / বাংলা
Editorial News 24

জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচ খেলার পর আকাশি-সাদা জার্সিতে আর মাঠে না নামার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি ঘটতে যাচ্ছে।

মহনায়কের অবসরের ঘোষণা

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

মহনায়কের অবসরের ঘোষণা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচ খেলার পর আকাশি-সাদা জার্সিতে আর মাঠে না নামার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি ঘটতে যাচ্ছে।

২০০৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয় মেসির। এরপর দীর্ঘ ক্যারিয়ারে একাধিক সাফল্য অর্জন করেছেন তিনি। ২০২২ সালে কাতার বিশ্বকাপের শিরোপা জয়ের পাশাপাশি আর্জেন্টিনাকে দুবার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন করেছেন এই ফরোয়ার্ড। এছাড়া ২০১৪ ও ২০২৬ বিশ্বকাপে ফাইনালে উঠে রানার্সআপ হন তিনি।

অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া বিবৃতিতে মেসি বলেন, সিদ্ধান্তটি তার জন্য অত্যন্ত কষ্টের। তবে এখন সরে দাঁড়ানোর সময় এসেছে বলেই মনে করছেন তিনি।

মেসির ভাষায়, জাতীয় দলের জার্সির জন্য তিনি সবসময় নিজের সর্বোচ্চটা দিয়েছেন। শুধু সাম্প্রতিক বছরগুলোতে নয়, আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই আর্জেন্টিনার হয়ে মাঠে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। সমর্থকদের আনন্দ দেওয়ার পাশাপাশি ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হওয়ার গর্ব অনুভব করানোই ছিল তার অন্যতম লক্ষ্য।

নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটাকে আবেগঘন একটি অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন মেসি। তার মতে, সময় খুব দ্রুত ফুরিয়ে আসে এবং জীবনের প্রতিটি অধ্যায়ের মতো ফুটবল ক্যারিয়ারেও একসময় পর্দা নামাতে হয়।

আর্জেন্টিনার জার্সির সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে মেসি জানান, জাতীয় দলের হয়ে খেলাকে তিনি অতীতে যেমন ভালোবেসেছেন, এখনো ভালোবাসেন এবং ভবিষ্যতেও ভালোবেসে যাবেন।তবে জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে হতাশ নন মেসি। বরং নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে আশাবাদী তিনি। তার মতে, দলে জায়গা করে নেওয়ার মতো বেশ কিছু প্রতিভাবান তরুণ ইতোমধ্যে উঠে এসেছে।

চলতি মাসে বাবা হোর্হে মেসির মৃত্যুর পর থেকেই জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে ছিলেন ৩৯ বছর বয়সী এই তারকা। তখনই তিনি জানিয়েছিলেন, আর কতদিন আন্তর্জাতিক ফুটবলে খেলা চালিয়ে যেতে পারবেন, তা নিয়ে তার মনে দ্বিধা রয়েছে।অবশেষে সেই সংশয়ের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্তই নিলেন আর্জেন্টিনার মহনায়ক লিওনেল মেসি।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মহনায়কের অবসরের ঘোষণা

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0