মাগুরার আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. হিটু শেখের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ৫ মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। অভিযোগ অনুযায়ী, তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় সাত দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।ঘটনার পরপরই হিটু শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয় এবং তদন্ত শেষে গত ১৩ এপ্রিল ২০২৫ মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।
পরবর্তীতে ১৭ মে ২০২৫ মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. জাহিদ হাসান মামলার রায় ঘোষণা করেন। রায়ে হিটু শেখকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়। মামলার অপর তিন আসামিকে অবশ্য খালাস দেওয়া হয়।
নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের অনুমোদন চেয়ে পাঠানো ডেথ রেফারেন্স এবং হিটু শেখের করা আপিলের ওপর হাইকোর্টে শুনানি হয়। শুনানি শেষে আজ নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখার সিদ্ধান্ত দেন উচ্চ আদালত।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন