ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ এবং হুমকি দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় গিয়ে তিনি এ জিডি করেন।
জিডিতে মোনামি অভিযোগ করেন, একটি ফেসবুক পেজ থেকে তার ব্যক্তিগত ফোন নম্বর, ই-মেইল ঠিকানা ও বাসার ঠিকানা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এরপর থেকেই অজ্ঞাত বিভিন্ন নম্বর থেকে তার মোবাইলে ফোন করে অশালীন ভাষায় কথা বলা এবং হুমকি দেওয়ার ঘটনা ঘটছে।জিডিতে আরও উল্লেখ করা হয়, বাসার ঠিকানা প্রকাশ্যে চলে আসায় সেখানে বসবাস করাকেও নিরাপদ মনে করছেন না তিনি। এ ঘটনায় নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ঢাবির এই শিক্ষক।
এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত তথ্য প্রকাশ এবং হুমকির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের সহযোগিতা চেয়েছেন মোনামি।শাহবাগ থানা সূত্র জানিয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রকাশ ও হুমকির ঘটনায় জড়িতদের শনাক্তের জন্য তদন্ত চলছে।
এদিকে, অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন