আসন্ন আশিয়ান কাপে অংশ নেওয়ার অনুমতি পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) টুর্নামেন্টে অংশ নেওয়ার সম্মতি জানানোর পর ফিফার অনুমোদনের অপেক্ষায় ছিল। অবশেষে ফিফার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় বাংলাদেশের আশিয়ান কাপে খেলার পথ খুলেছে।
শনিবার বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি জানান, শুক্রবার রাতে ফিফার কাছ থেকে টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুমতি পেয়েছে বাংলাদেশ।আমিরুল ইসলাম বাবু বলেন, ফিফার কাছ থেকে শুক্রবার রাতে ইতিবাচক খবর পেয়েছেন তারা। এরই মধ্যে আশিয়ান কাপে অংশ নেওয়ার বিষয়টি ফিফাকে নিশ্চিত করা হয়েছে।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। গত ১৩ আগস্ট ভারত নাম প্রত্যাহার করে নেওয়ার পর বাংলাদেশকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
এবারের টুর্নামেন্টে মোট ১৪টি দল দুটি বিভাগে অংশ নেবে—প্রিমিয়ার ডিভিশন ও চ্যালেঞ্জ ডিভিশন। প্রিমিয়ার ডিভিশনের আয়োজক ইন্দোনেশিয়া, আর চ্যালেঞ্জ ডিভিশনের আয়োজক হংকং।প্রিমিয়ার ডিভিশনে স্বাগতিক ইন্দোনেশিয়ার সঙ্গে খেলবে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান ও বাংলাদেশ।
ফিফার অনুমোদন পাওয়ায় দীর্ঘদিন পর দক্ষিণ-পূর্ব এশিয়ার এই আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন