English / বাংলা
Editorial News 24

বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে শুরু হয়ে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। অধিকাংশ সংসদ সদস্য ভোট দিলেও ছয়জন ভোটাধিকার প্রয়োগ করেননি।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে শুরু হয়ে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। অধিকাংশ সংসদ সদস্য ভোট দিলেও ছয়জন ভোটাধিকার প্রয়োগ করেননি।

জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে নির্বাচন কমিশন গঠিত প্যানেলের তত্ত্বাবধানে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অধিকাংশ সংসদ সদস্য ভোট দেন।

বিকেল ৫টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ভোটগ্রহণ শেষ হওয়ার ঘোষণা দেন। তিনি জানান, এখন নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা ভোট গণনা করবেন। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

যারা ভোট দেননি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, কিশোরগঞ্জ-৩ আসনের ড. ওসমান ফারুক, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, সিলেট-৫ আসনের খেলাফত মজলিশের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান এবং সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

সংসদ সূত্র জানিয়েছে, মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। এ কারণে তিনি ভোট দিতে পারেননি।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তবে রাষ্ট্রপতি নির্বাচনে তার অনুপস্থিতির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বিএনপি বা ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার সুযোগ থাকলেও ভোটগ্রহণ শেষ হওয়ার আগে তাকে ভোটকক্ষে দেখা যায়নি।এ ছাড়া ড. ওসমান ফারুক, মোস্তফা কামাল পাশা ও মোহাম্মদ আবুল হাসানের ভোট না দেওয়ার কারণও জানা যায়নি।

সিদ্ধান্ত পরিবর্তন করে ভোট দিলেন ইসলামী আন্দোলনের এমপি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত দলটির একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ভোট দিয়েছেন।

ভোটগ্রহণের জন্য জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে আসনভিত্তিক ব্যবস্থা করা হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, ভোটগ্রহণের জন্য তিনটি ব্যালট বক্স রাখা হয়েছিল। সংসদ সদস্যরা ব্যালট পেপারে স্বাক্ষর করে গোপনীয়তার সঙ্গে ভোট দেন।

ভোট দেওয়ার পর বিভিন্ন দলের সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফটোসেশনে অংশ নেন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0