জামায়াতে ইসলামী দলের নাম থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের একটি কেবিনে কুষ্টিয়ায় জামায়াত-শিবির ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদ নেতা সোহানুর রহমান সোহানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।নুরুল হক নূর বলেন, জামায়াতে ইসলামী সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। তার অভিযোগ, ‘ইসলামী’ পরিচয় ব্যবহার করে জামায়াত ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এবং দলটির নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটেছে।তিনি বলেন, কুষ্টিয়ার এমপি ও জামায়াত নেতা আমির হামজা এবং সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামের কর্মকাণ্ড এর উদাহরণ। জামায়াত ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে এবং সরকার গঠনের ছয় মাস না যেতেই সরকারের সমালোচনা শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।
আমির হামজার বক্তব্যের সমালোচনা করে নুরুল হক নূর বলেন, তিনি বিভিন্ন সময় সংসদ সদস্য রুমিন ফারহানা, ফারজানা পুতুলসহ নারী সংসদ সদস্যদের নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। একইভাবে প্রয়াত খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়েও তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন নূর।তিনি আরও অভিযোগ করেন, আমির হামজার এসব বক্তব্যকে জামায়াত সমর্থন করছে। সাতক্ষীরার এমপি নজরুল ইসলামের কর্মকাণ্ডের পরও জামায়াত নিজেদের ইসলামী দল হিসেবে দাবি করলে তা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি।
নুরুল হক নূর বলেন, ‘ইসলামী’ নাম ব্যবহার করে ইসলামের লেবাস ধারণের মাধ্যমে দলটি ইসলামেরই ক্ষতি করছে। তাই জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ বা ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার আহ্বান জানান তিনি।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন