ভারতের উত্তর প্রদেশের লখনউতে স্ত্রী ও বোনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যাংককর্মী। বৃহস্পতিবার দুপুরে শহরের অভিজাত গোমতীনগর এলাকায় এ ঘটনা ঘটে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারীর নাম দিব্যা মিশ্র। তার স্বামী মানস বাজপেয়ী স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) কর্মী ছিলেন।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বৃহস্পতিবার দুপুরে গোমতীনগরে আইসিআইসিআই ব্যাংকের একটি শাখার বাইরে স্ত্রী দিব্যাকে ডেকে আনেন মানস। দিব্যা ওই ব্যাংকেই কর্মরত ছিলেন। সেখানে কয়েক মিনিট কথা বলার পর মানস তাকে গুলি করে পালিয়ে যান।গুলিবিদ্ধ দিব্যাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মানসের বয়স ৩৮ বছর। প্রায় ১২ বছর আগে দিব্যার সঙ্গে তার বিয়ে হয়। তবে এক বছরেরও বেশি সময় ধরে তারা আলাদা থাকছিলেন। গত বছর দিব্যা বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন বলে জানা গেছে।স্ত্রীকে গুলি করার পর মানস নিজের বাড়িতে ফিরে যান। সেখানে তিনি তার ২৮ বছর বয়সী বোন শিব বাজপেয়ীকেও গুলি করেন। পুলিশ জানিয়েছে, শিব মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। এরপর মানস নিজেও আত্মহত্যা করেন।
ঘটনার আগে মানস তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে স্ত্রী ও বোনকে হত্যার কথা উল্লেখ করেছিলেন বলে জানিয়েছে এনডিটিভি। সেখানে তিনি স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগও করেন। নিজের বোন, স্ত্রীর বোন প্রজ্ঞাসহ আরও কয়েকজনকে হত্যার কথাও ওই স্ট্যাটাসে উল্লেখ ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।
মানসের বাড়ির পাশের এক দোকানদার এনডিটিভিকে জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মানসকে দ্রুত বাড়ির দিকে যেতে দেখা যায়। তখন তিনি খুব তাড়াহুড়ো করছিলেন এবং প্রচণ্ড ঘামছিলেন। বাড়িতে ঢোকার পর তিনি হনুমান চালিসা বাজান।
পরে এক প্রতিবেশী মানসের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পেয়ে তার বাড়িতে যান। সেখানে মানসকে মৃত অবস্থায় দেখতে পান।ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন