জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় আরও একটি কল রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন করছে প্রসিকিউশন।রোববার (৯ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ যুক্তিতর্ক উপস্থাপনের সময় কল রেকর্ডটি শোনানো হবে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলায় ওবায়দুল কাদের ছাড়াও আসামি রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
প্রসিকিউশনের উপস্থাপন করা কল রেকর্ডে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ওবায়দুল কাদেরের কথোপকথন শোনা যায়। সেখানে ওবায়দুল কাদেরকে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার নির্দেশ দিতে শোনা যায়।
কল রেকর্ডে পলক বলেন, ‘আসসালামু আলাইকুম, ভাই, পলক বলছি।’
জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা একটু স্লো করে দাও, ইন্টারনেট।’
পলক বলেন, ‘জি, একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নিই।’
এরপর ওবায়দুল কাদের বলেন, ‘নিয়ে নাও।’
পলক জবাবে বলেন, ‘জি, আচ্ছা।’
প্রসিকিউশন মামলায় জুলাই গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন ঘটনা ও আসামিদের ভূমিকার বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন