English / বাংলা
Editorial News 24

যুব ও ক্রীড়া উপদেষ্টা আমিনুল হক এক বিবৃতিতে জানান, সাকিবের খেলোয়াড়ি অবদান বিবেচনায় সরকার এর আগে বিষয়টি যথেষ্ট সহনশীলতা ও নমনীয়তার সঙ্গে দেখেছিল। তবে সাম্প্রতিক পদক্ষেপের পর আর সেই অবস্থান বজায় রাখা সম্ভব নয়। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যে ব্যক্তি স্বৈরাচারের সঙ্গে একই মঞ্চে বা প্রক্রিয়ায় অংশ নেয়, জাতীয় দলে তার আর ফিরে আসার কোনো সুযোগ থাকতে পারে না।

শেখ হাসিনার অনুষ্ঠানে সাকিব, জাতীয় দলে ফেরার পথ বন্ধ ঘোষণা সরকারের

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

শেখ হাসিনার অনুষ্ঠানে সাকিব, জাতীয় দলে ফেরার পথ বন্ধ ঘোষণা সরকারের

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক রাজনৈতিক অনুষ্ঠানে টেলিফোনে যুক্ত হওয়ার পর জাতীয় ক্রিকেট দলে সাকিব আল হাসানের ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে বলে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। যুব ও ক্রীড়া উপদেষ্টা আমিনুল হক স্পষ্টভাবে বলেছেন, সাকিবের ক্রিকেটে ফেরার বিষয়ে সরকারের আগে যে নমনীয় অবস্থান ছিল, নতুন ঘটনার পর তা আর বজায় রাখার কোনো সুযোগ নেই।

সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত এক আয়োজনে শ্রীলঙ্কা থেকে টেলিফোনে যুক্ত হন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হওয়া সেই অনুষ্ঠানে সাকিবের যুক্ত থাকার খবর প্রকাশ্যে আসতেই ক্রীড়াঙ্গনসহ দেশজুড়ে তীব্র বিতর্ক ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এই ঘটনার প্রেক্ষাপটে সরকারের অবস্থান পরিষ্কার করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আমিনুল হক এক বিবৃতিতে জানান, সাকিবের খেলোয়াড়ি অবদান বিবেচনায় সরকার এর আগে বিষয়টি যথেষ্ট সহনশীলতা ও নমনীয়তার সঙ্গে দেখেছিল। তবে সাম্প্রতিক পদক্ষেপের পর আর সেই অবস্থান বজায় রাখা সম্ভব নয়। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যে ব্যক্তি স্বৈরাচারের সঙ্গে একই মঞ্চে বা প্রক্রিয়ায় অংশ নেয়, জাতীয় দলে তার আর ফিরে আসার কোনো সুযোগ থাকতে পারে না।

বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থানরত সাকিব আল হাসানের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের পতনের সময়ে আন্দোলন দমনে সংঘটিত হত্যা ও সহিংসতার একাধিক মামলার তদন্ত চলছে। এর আগে সাকিব জানান, হত্যা মামলাসহ সব আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে তিনি বাংলাদেশে ফিরতে প্রস্তুত, তবে সে ক্ষেত্রে তার পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন। পাশাপাশি ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছার কথাও ব্যক্ত করেছিলেন সাবেক এই অধিনায়ক। সাকিব আরও দাবি করেন, দিল্লিতে ওই অনুষ্ঠানে তার যুক্ত হওয়ার সংবাদ প্রকাশের পর দেশে তার বাসভবনে হামলার ঘটনাও ঘটেছে।

৩৯ বছর বয়সী সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়। দেশের হয়ে ৪০০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা সাকিব পাঁচটি ওয়ানডে বিশ্বকাপে লাল-সবুজের নেতৃত্ব ও প্রতিনিধিত্ব করেছেন। চলতি বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের খেলার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও, শেখ হাসিনার অনুষ্ঠানে সাকিবের অংশগ্রহণ এবং সরকারের সাম্প্রতিক কঠোর বার্তায় সাকির আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার প্রায় সমাপ্তির মুখেই দাঁড়িয়েছে।

বিষয় : ক্রিকেট সাকিব সাকিব ক্রিকেট সরকার

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শেখ হাসিনার অনুষ্ঠানে সাকিব, জাতীয় দলে ফেরার পথ বন্ধ ঘোষণা সরকারের

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0