চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানান, ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সোমবার নির্ধারিত সময়ে ঢাকা শিক্ষা বোর্ডসহ দেশের সবকটি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে উন্মুক্ত করা হবে। নিজ নিজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি কেন্দ্রীয় দুটি সমন্বিত প্ল্যাটফর্ম থেকেও শিক্ষার্থীরা ফল সংগ্রহ করতে পারবেন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd—এই দুটি ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পাবেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে পুরো প্রতিষ্ঠানের রেজাল্ট শিট একসঙ্গে ডাউনলোড করে সংগ্রহ করতে পারবে।
ওয়েবসাইটের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য এসএমএসের মাধ্যমে ফল জানার দ্রুত ও সহজ ব্যবস্থা রাখা হয়েছে। যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর নিজ শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (যেমন ঢাকা বোর্ডের জন্য DHA), স্পেস দিয়ে রোল নম্বর এবং পুনরায় স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি মেসেজে জিপিএসহ ফলাফল জানিয়ে দেওয়া হবে।
মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার ক্ষেত্রে বোর্ডের কোড হিসেবে MAD এবং কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষার ক্ষেত্রে TEC ব্যবহার করতে হবে। যেমন—দাখিলের জন্য SSC MAD ROLL YEAR এবং কারিগরি শিক্ষা বোর্ডের জন্য SSC TEC ROLL YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে, যার মধ্যে সকল কর অন্তর্ভুক্ত রয়েছে।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে সারাদেশ থেকে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী। ফলাফল প্রকাশের পর অভিভাবক ও শিক্ষার্থীদের কোনো ধরনের গুজবে কান না দিয়ে শিক্ষা বোর্ডের নির্দেশনা মেনে ফল ডাউনলোডের আহ্বান জানানো হয়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন