English / বাংলা
Editorial News 24

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওচিত্রে দেখা গেছে, শহরের আবাসিক ও শিল্পাঞ্চলসংলগ্ন এলাকা থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে।

২০ মিনিটে সাতটি বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

২০ মিনিটে সাতটি বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে মাত্র ২০ মিনিটের ব্যবধানে পরপর অন্তত সাতটি জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে শহরের দক্ষিণাঞ্চলীয় বন্দর এলাকা এবং গুরুত্বপূর্ণ জেবেল আলি শিল্পাঞ্চলে এই ঘটনা ঘটে। একের পর এক বিকট বিস্ফোরণের পর পুরো এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয় এবং দেখতে দেখতে আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওচিত্রে দেখা গেছে, শহরের আবাসিক ও শিল্পাঞ্চলসংলগ্ন এলাকা থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'মেহর' আমিরাতের স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, অতি অল্প সময়ের মধ্যেই একের পর এক সাতটি বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। এদিকে, ঘটনাস্থলের সংবেদনশীল ভিডিও চিত্রধারণ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে বলে মেহর নিউজের প্রতিবেদনে দাবি করা হলেও, আমিরাত কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তাপীয় উপগ্রহচিত্রে জেবেল আলি বন্দরের পার্শ্ববর্তী একটি গুদাম এলাকায় আগুনের তীব্র উপস্থিতি শনাক্ত করা হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, উক্ত গুদামটি মূলত জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তরের কৌশলগত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি সংযুক্ত আরব আমিরাত সরকার। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিসংখ্যানও প্রকাশ করা হয়নি।

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই ঘটনা নতুন করে চরম উত্তেজনা ছড়িয়েছে। বেশ কয়েকটি ইরাকি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জের ধরে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে কোনো স্বাধীন বা আন্তর্জাতিক নিরপেক্ষ সূত্র থেকে এই দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। একই সঙ্গে আমিরাতের সরকারি কিংবা মূলধারার কোনো গণমাধ্যমও বিস্ফোরণের কারণ হিসেবে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করেনি।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে শুরু থেকেই সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত। মার্কিন প্রশাসনের অন্যতম প্রধান কৌশলগত মিত্র হওয়ায় বিভিন্ন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষণে বারবারই আমিরাতকে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে পূর্বাভাস দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু দুবাইয়ের জেবেল আলি বন্দরের কাছে এমন রহস্যজনক বিস্ফোরণ পুরো অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে নতুন করে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। সংশিষ্ট কর্তৃপক্ষ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও ঘটনার মূল কারণ অনুসন্ধানে কাজ করছে।

বিষয় : দুবাই বিস্ফোরণ দুবাই বিস্ফোরণ মধ্যপ্রাচ্য

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২০ মিনিটে সাতটি বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0