English / বাংলা
Editorial News 24

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা কলেজ প্রাঙ্গণে একটি পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করছিল ছাত্রদল। অভিযোগ উঠেছে, ওই কর্মসূচিতে শিবিরের নেতাকর্মীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি এবং পরবর্তীতে সায়েন্সল্যাব মোড় পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। ধাওয়া-পাল্টা ধাওয়াকালে উভয় পক্ষের নেতাকর্মীদের ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়, যা পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে দেয়।

সায়েন্সল্যাবে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

সায়েন্সল্যাবে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে একটি কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ফের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে সায়েন্সল্যাব ও নিউমার্কেট সংলগ্ন এলাকায় এই তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা কলেজ প্রাঙ্গণে একটি পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করছিল ছাত্রদল। অভিযোগ উঠেছে, ওই কর্মসূচিতে শিবিরের নেতাকর্মীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি এবং পরবর্তীতে সায়েন্সল্যাব মোড় পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। ধাওয়া-পাল্টা ধাওয়াকালে উভয় পক্ষের নেতাকর্মীদের ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়, যা পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে দেয়।

সংঘর্ষের ফলে সায়েন্সল্যাব, ধানমন্ডি ও নিউমার্কেট সংলগ্ন ব্যস্ততম সড়কগুলোতে যানচলাচল সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সায়েন্সল্যাব মোড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। সংঘর্ষ চলাকালে আশপাশের দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায় এবং পথচারীদের নিরাপদে ছোটাছুটি করতে দেখা যায়।

ঘটনার খবর পেয়ে নিউমার্কেট থানা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ সদস্যরা ব্যারিকেড ছড়িয়ে সায়েন্সল্যাব মোড়ের যানচলাচল স্বাভাবিক করার উদ্যোগে নেন।

সার্বিক পরিস্থিতি বিষয়ে নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শওকত আলী বলেন, "আজকে সায়েন্সল্যাব এলাকায় একটি পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি যাতে বড় ধরনের কোনো সাংঘর্ষিক রূপ না নেয়, সেজন্য আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিই। রাস্তা চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল, তবে আমরা তাৎক্ষণিকভাবে তা ক্লিয়ার করেছি।"

বর্তমানে সায়েন্সল্যাব ও ঢাকা কলেজ সংলগ্ন এলাকার পরিস্থিতি পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সায়েন্সল্যাব মোড় ও আশপাশের পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।

বিষয় : সংঘর্ষ ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সায়েন্সল্যাবে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0