English / বাংলা
Editorial News 24

জুলাইয়ে নতুন রেকর্ড

দেশে এলো ২৮৫.৯০ কোটি ডলার রেমিট্যান্স

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

দেশে এলো ২৮৫.৯০ কোটি ডলার রেমিট্যান্স

চলতি বছরের জুলাই মাসে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৪ শতাংশ বেশি। গত আট বছরের মধ্যে জুলাই মাসে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স।রবিবার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরের একই মাসে প্রায় ৩৮ কোটি ১০ লাখ ডলার বেশি প্রবাসী আয় এসেছে।

তথ্য অনুযায়ী, শুধু ৩০ ও ৩১ জুলাই—এই দুই দিনেই দেশে এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। ফলে পুরো জুলাই মাসে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলার।

অর্থনীতিবিদদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধে নজরদারি জোরদার এবং ব্যাংকিং সেবার উন্নয়নের ফলে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।

তাদের ভাষ্য, রেমিট্যান্স প্রবাহ অব্যাহতভাবে বাড়তে থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে, আমদানি ব্যয় মেটানো সহজ হবে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দেশে এলো ২৮৫.৯০ কোটি ডলার রেমিট্যান্স

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

চলতি বছরের জুলাই মাসে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৪ শতাংশ বেশি। গত আট বছরের মধ্যে জুলাই মাসে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স।রবিবার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরের একই মাসে প্রায় ৩৮ কোটি ১০ লাখ ডলার বেশি প্রবাসী আয় এসেছে।

তথ্য অনুযায়ী, শুধু ৩০ ও ৩১ জুলাই—এই দুই দিনেই দেশে এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। ফলে পুরো জুলাই মাসে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলার।

অর্থনীতিবিদদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধে নজরদারি জোরদার এবং ব্যাংকিং সেবার উন্নয়নের ফলে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।

তাদের ভাষ্য, রেমিট্যান্স প্রবাহ অব্যাহতভাবে বাড়তে থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে, আমদানি ব্যয় মেটানো সহজ হবে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0