নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংঘাতপ্রবণ এলাকায় কারফিউ জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্চে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সম্প্রীতি ও জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মকর্তাদের তথ্যমতে, গত রোববার ভারত সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে হিন্দুদের ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালালে দুইজন নিহত হন। এছাড়া বৃহস্পতিবার কারফিউ চলাকালে পাশের সিরাহা জেলায় বিক্ষোভের সময় আরও একজনের মৃত্যু হয়।নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকাতে সুনসারি ও আশপাশের এলাকায় কারফিউ জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।প্রধানমন্ত্রী শাহ ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে বলেন, দায়ীদের আইনের আওতায় আনা হবে।
সূত্র: আল জাজিরা
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন