English / বাংলা
Editorial News 24

আইসিসি জানিয়েছে, এবারের বিশ্বকাপের ব্র্যান্ড থিম ‘Three Nations, One Heartbeat’, যা তিন স্বাগতিক দেশের ঐক্য, বৈচিত্র্য ও সম্মিলিত চেতনাকে তুলে ধরবে।

২০২৭ বিশ্বকাপের ১২ ভেন্যু ঘোষণা

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

২০২৭ বিশ্বকাপের ১২ ভেন্যু ঘোষণা

আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপ ২০২৭-এর ১২টি ভেন্যুর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে এই বিশ্বকাপ। জোহানেসবার্গে আয়োজিত এক অনুষ্ঠানে টুর্নামেন্টের ভেন্যুর পাশাপাশি অফিসিয়াল ব্র্যান্ডও উন্মোচন করা হয়।মোট ১২টি ভেন্যুর মধ্যে দক্ষিণ আফ্রিকায় রয়েছে ৮টি, জিম্বাবুয়েতে ৩টি এবং নামিবিয়ায় ১টি স্টেডিয়াম। ২৪ বছর পর আবারও আফ্রিকা মহাদেশে ফিরছে ওয়ানডে বিশ্বকাপ।

দক্ষিণ আফ্রিকার ভেন্যুগুলো হলো—জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম, সেঞ্চুরিয়ন, কেপটাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমেড, গকেবেরহার সেন্ট জর্জস পার্ক, ব্লুমফন্টেইনের মাঙ্গাউঙ্গ ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক এবং কুগোম্পো সিটির বাফেলো পার্ক। জিম্বাবুয়ের তিনটি ভেন্যু হলো হারারে স্পোর্টস ক্লাব, কুইন্স স্পোর্টস ক্লাব এবং ভিক্টোরিয়া ফলসের মুসি-ওয়া-টুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নামিবিয়ার একমাত্র ভেন্যু উইন্ডহোয়েকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড।

আইসিসি জানিয়েছে, এবারের বিশ্বকাপের ব্র্যান্ড থিম ‘Three Nations, One Heartbeat’, যা তিন স্বাগতিক দেশের ঐক্য, বৈচিত্র্য ও সম্মিলিত চেতনাকে তুলে ধরবে। পাশাপাশি আফ্রিকার দর্শন ‘উবুন্তু’—‘আমি আছি, কারণ আমরা আছি’—এই টুর্নামেন্টের অন্যতম মূল বার্তা হিসেবে তুলে ধরা হয়েছে।আইসিসি সভাপতি জয় শাহ বলেন, ২৪ বছর পর বিশ্বকাপের আফ্রিকায় ফেরা ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তার বিশ্বাস, তিন স্বাগতিক দেশ তাদের আতিথেয়তা, ক্রিকেটপ্রেম এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের মাধ্যমে স্মরণীয় একটি বিশ্বকাপ উপহার দেবে।

আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত বলেন, এই আসর শুধু ক্রিকেট নয়, আফ্রিকার সংস্কৃতি, মানুষ এবং ঐক্যের বার্তাও বিশ্বজুড়ে পৌঁছে দেবে।২০২৭ বিশ্বকাপে ১৪টি দল অংশ নেবে। তিন দেশের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ৫৭টি ম্যাচ। সিনিয়র পর্যায়ের কোনো আইসিসি টুর্নামেন্টে এবারই প্রথম আয়োজকের ভূমিকায় থাকবে নামিবিয়া।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২০২৭ বিশ্বকাপের ১২ ভেন্যু ঘোষণা

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0