বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে লিটন দাসকে দায়িত্ব দিয়েছে। তিনি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলকে নেতৃত্ব দেবেন। ফলে ওয়ানডে অধিনায়কত্ব হারালেন মেহেদী হাসান মিরাজ।
মঙ্গলবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে তিন ফরম্যাটে তিন অধিনায়কের পরিবর্তে দুই ফরম্যাটে দুই অধিনায়কের নীতিতে ফিরেছে বোর্ড। টেস্ট দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত, আর ওয়ানডে ও টি-২০—দুই ফরম্যাটেই নেতৃত্ব দেবেন লিটন দাস।সিদ্ধান্তের বিষয়ে বিসিবি সভাপতি জানান, তিন ফরম্যাটে তিনজন অধিনায়কের পরিবর্তে দুইজন অধিনায়ক রাখাই বোর্ডের পরিকল্পনা। তিনি বলেন, মিরাজের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তিনি বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
বিসিবি সভাপতি বলেন, মিরাজ একজন সফল অধিনায়ক। তার নেতৃত্বে বাংলাদেশ পাঁচটি সিরিজের মধ্যে চারটিতে জয় পেয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে তিনি প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি। বোর্ড আশা করছে, তিনি দ্রুত নিজের সেরা ছন্দে ফিরবেন।
ওয়ানডেতে অধিনায়ক হিসেবে মিরাজ ২৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ১০টিতে। ২০২৪ সালের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার ওয়ানডে অধিনায়কত্ব করেন তিনি।অন্যদিকে, লিটন এর আগে সাতটি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। সেই সময়ে তিনটি ম্যাচে জয় এবং তিনটিতে হার আসে। ২০২২ সালে ভারতের বিপক্ষে প্রথমবার ওয়ানডে অধিনায়কত্ব করেন তিনি এবং সেই সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয় পায়।
১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে লিটন ১০৪টি ওয়ানডে ম্যাচে পাঁচটি সেঞ্চুরির সাহায্যে ২ হাজার ৮৬৯ রান করেছেন।এদিকে, চোটের কারণে আগামী ১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না লিটন। তবে পরবর্তী ম্যাকে টেস্টে তার ফেরার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় থাকা মিরাজ অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির জন্য দেশে ফিরেছেন। অধিনায়কত্ব হারালেও অলরাউন্ডার হিসেবে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই থাকছেন তিনি।
ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২৫ ম্যাচে দুইটি সেঞ্চুরিসহ ১ হাজার ৮৮৯ রান করেছেন মিরাজ। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৩২টি উইকেট।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন