English / বাংলা
Editorial News 24

নিজের নতুন দায়িত্ব নিয়ে জিদান বলেন, রিয়াল মাদ্রিদ ছাড়ার পর গত পাঁচ বছরে তিনি অনেক ক্লাব ও জাতীয় দলের প্রস্তাব পেয়েছেন, তবে সবগুলোই ফিরিয়ে দিয়েছেন। কারণ তার একমাত্র লক্ষ্য ছিল ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়া।

চার বছরের চুক্তিতে ফ্রান্সের কোচ হলেন জিদান

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

চার বছরের চুক্তিতে ফ্রান্সের কোচ হলেন জিদান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সঙ্গে চার বছরের চুক্তিতে সই করেছেন।

প্যারিসে ফেডারেশনের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে জিদানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এফএফএফের সভাপতি ফিলিপ দিয়ালো।

দিয়ালো জানান, ২০২৬ বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ পরই দেশমের উত্তরসূরি হিসেবে জিদানের সঙ্গে যোগাযোগ শুরু করে ফেডারেশন।

সংবাদ সম্মেলনের শুরুতে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করা অগ্নিনির্বাপণকর্মীদের প্রতি সমর্থন জানান জিদান। পাশাপাশি দীর্ঘদিন ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব সফলভাবে পালন করা দিদিয়ের দেশমকে অভিনন্দন জানান তিনি।

নিজের নতুন দায়িত্ব নিয়ে জিদান বলেন, রিয়াল মাদ্রিদ ছাড়ার পর গত পাঁচ বছরে তিনি অনেক ক্লাব ও জাতীয় দলের প্রস্তাব পেয়েছেন, তবে সবগুলোই ফিরিয়ে দিয়েছেন। কারণ তার একমাত্র লক্ষ্য ছিল ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়া।জিদান বলেন, “রিয়াল মাদ্রিদে আমার অভিজ্ঞতার পর আমি অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু সবগুলো ফিরিয়ে দিয়েছি, কারণ আমার লক্ষ্য ছিল শুধু ফ্রান্স জাতীয় দল। এই দায়িত্বই ছিল একমাত্র, যা আমি নিতে চেয়েছিলাম। এখন আমার কাজ হলো এই দলের সঙ্গে কাজ করা এবং জয়ের ধারা ধরে রাখা।”

ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার দিনটিকে নিজের কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন জিদান। তিনি বলেন, “আজকের দিনটি আমার কোচিং জীবনের সবচেয়ে আনন্দের দিন।”

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চার বছরের চুক্তিতে ফ্রান্সের কোচ হলেন জিদান

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0