English / বাংলা
Editorial News 24

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৮ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ৪৫৭ দশমিক ০২ মিলিয়ন মার্কিন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬.৪৫ বিলিয়ন ডলার

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬.৪৫ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার মোট (গ্রস) রিজার্ভ ৩৬ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৮ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ৪৫৭ দশমিক ০২ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ (BPM6) হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৪৮ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।এর আগে, গত ২৩ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৭৮৪ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার।

আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়। এই পদ্ধতিই বর্তমানে আন্তর্জাতিকভাবে রিজার্ভ মূল্যায়নের স্বীকৃত মানদণ্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬.৪৫ বিলিয়ন ডলার

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

দেশের বৈদেশিক মুদ্রার মোট (গ্রস) রিজার্ভ ৩৬ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৮ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ৪৫৭ দশমিক ০২ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ (BPM6) হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৪৮ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।এর আগে, গত ২৩ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৭৮৪ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার।

আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়। এই পদ্ধতিই বর্তমানে আন্তর্জাতিকভাবে রিজার্ভ মূল্যায়নের স্বীকৃত মানদণ্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0