দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন।মঙ্গলবার (স্থানীয় সময়) ভোর ৩টার দিকে কুইন্সটাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আগুন লাগার সময় দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন কয়েকজন বাংলাদেশি। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা সবাই নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।এ ঘটনায় অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, কয়েকজন বাংলাদেশির মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে এখনো কোনো সরকারি বা আনুষ্ঠানিক তথ্য তাদের কাছে পৌঁছেনি। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন