বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সৌদি আরব ও ওমানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা করেছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পৃথক ফোনালাপে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে হরমুজ প্রণালির সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
ফোনালাপে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন। তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং যৌথ কূটনৈতিক প্রচেষ্টা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কারণে হরমুজ প্রণালিতে সৃষ্ট নিরাপত্তা অনিশ্চয়তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এ পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত আঞ্চলিক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
সূত্র: আল-জাজিরা।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন