English / বাংলা
Editorial News 24

শনিবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন

ইরানের হামলায় সেনা নিহত, প্রতিক্রিয়া ট্রাম্পের

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

ইরানের হামলায় সেনা নিহত, প্রতিক্রিয়া ট্রাম্পের

জর্ডানে একটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেই লক্ষ্যেই নিহত সেনারা জীবন উৎসর্গ করেছেন।

শনিবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। এ সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পাল্টা হামলার পক্ষেও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

এর আগে শুক্রবার জর্ডানের একটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হন। এ ঘটনায় আরও একজন সেনা নিখোঁজ এবং অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। এর জবাবে শনিবার ইরানের রাজধানী তেহরানে পাল্টা বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

হামলা শুরুর প্রায় এক ঘণ্টা পর নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে এখনই থামানো না হলে মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাত ছড়িয়ে পড়তে পারে।

নিহত সেনাদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে ট্রাম্প বলেন, “তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, কারণ তারা ইরানের হাতে পারমাণবিক অস্ত্র দেখতে চান না।”

নিহত দুই সেনার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি অবশ্যই তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন। নিহত সেনাদের স্বজনদের পাশে দাঁড়ানো তার দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ইরানের হামলায় সেনা নিহত, প্রতিক্রিয়া ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

জর্ডানে একটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেই লক্ষ্যেই নিহত সেনারা জীবন উৎসর্গ করেছেন।

শনিবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। এ সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পাল্টা হামলার পক্ষেও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

এর আগে শুক্রবার জর্ডানের একটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হন। এ ঘটনায় আরও একজন সেনা নিখোঁজ এবং অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। এর জবাবে শনিবার ইরানের রাজধানী তেহরানে পাল্টা বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

হামলা শুরুর প্রায় এক ঘণ্টা পর নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে এখনই থামানো না হলে মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাত ছড়িয়ে পড়তে পারে।

নিহত সেনাদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে ট্রাম্প বলেন, “তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, কারণ তারা ইরানের হাতে পারমাণবিক অস্ত্র দেখতে চান না।”

নিহত দুই সেনার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি অবশ্যই তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন। নিহত সেনাদের স্বজনদের পাশে দাঁড়ানো তার দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0