English / বাংলা
Editorial News 24

ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে বল দখলের লড়াইয়ে পায়ে আঘাত পেয়েছিলেন ইয়ামাল

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্বস্তিতে স্পেন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্বস্তিতে স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে বড় স্বস্তির খবর পেয়েছে স্পেন। দলের অন্যতম সেরা তারকা লামিনে ইয়ামাল পুরোপুরি সুস্থ হয়ে আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে বল দখলের লড়াইয়ে পায়ে আঘাত পেয়েছিলেন ইয়ামাল। যদিও চোট নিয়েই ম্যাচের শেষ পর্যন্ত মাঠে ছিলেন তিনি। তবে ফাইনালের আগে নিয়মিত অনুশীলনে তাকে দেখা না যাওয়ায় তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

সংবাদ সম্মেলনে সেই শঙ্কা দূর করে দে লা ফুয়েন্তে জানান, ইয়ামালের চোট গুরুতর নয়। সতর্কতার অংশ হিসেবেই তাকে বিশ্রামে রাখা হয়েছিল।স্পেন কোচ বলেন, “সেমিফাইনালের পর ইয়ামাল কিছুটা অস্বস্তি অনুভব করছিল। তাই ম্যাচ শেষে তাকে বিশ্রাম দেওয়া হয় এবং চিকিৎসক দলের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি।”তিনি আরও বলেন, “এখন সে পুরোপুরি সুস্থ। চিকিৎসক দলের সঙ্গে নিয়মিত আলোচনা হয়েছে এবং সব প্রতিবেদন ইতিবাচক। শারীরিকভাবে সে শতভাগ প্রস্তুত।”দে লা ফুয়েন্তে জানান, ইয়ামাল ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। ফাইনালের আগে শেষ অনুশীলনেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

স্পেনের জন্য আরেকটি স্বস্তির খবর হলো রাইটব্যাক পেদ্রো পোরোর সুস্থ হয়ে ওঠা। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে পেশিতে টান লাগায় তাকে মাঠ ছাড়তে হয়েছিল। তবে চিকিৎসা ও বিশ্রামের পর তিনিও এখন পুরোপুরি ফিট।ফলে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রায় পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামতে যাচ্ছে স্পেন। অন্যদিকে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে প্রস্তুত বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১টায় মুখোমুখি হবে দুই ফুটবল পরাশক্তি। একদিকে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা, অন্যদিকে তরুণ তারকা ইয়ামালকে সামনে রেখে স্পেন। এখন অপেক্ষা, বিশ্বকাপের সোনালি ট্রফি কার হাতে ওঠে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্বস্তিতে স্পেন

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0