English / বাংলা
Editorial News 24

আগের বছরের তুলনায় দলটির ব্যয় প্রায় তিনগুণ বেড়েছে

বিএনপির আয়-ব্যয়ের হিসাব ইসিতে

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

 বিএনপির আয়-ব্যয়ের হিসাব ইসিতে

২০২৫ সালে বিএনপির আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। একই সময়ে দলটির ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। আগের বছরের তুলনায় দলটির ব্যয় প্রায় তিনগুণ বেড়েছে। বর্তমানে উদ্বৃত্তসহ বিএনপির দলীয় তহবিলে রয়েছে ২৮ কোটির বেশি টাকা।রোববার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে ২০২৫ সালের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল।

 দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন।প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব আখতার হোসেনের কাছে দলের অডিট রিপোর্ট হস্তান্তর করে। রুহুল কবির রিজভী জানান, বছরের শুরুতে বিএনপির তহবিলে ছিল ২১ কোটি ১৩ লাখ ৯৭ হাজার ৩৫ টাকা। ২০২৫ সালে আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা এবং ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। এতে উদ্বৃত্ত রয়েছে ৬ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৩২৫ টাকা।তিনি আরও জানান, বর্তমানে ব্যাংকে জমা রয়েছে ২৮ কোটি ৪ লাখ ৭১ হাজার ৬৮০ টাকা এবং হাতে নগদ রয়েছে ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা। সব মিলিয়ে দলের মোট তহবিল দাঁড়িয়েছে ২৮ কোটি ৭ লাখ ৩৬০ টাকা।রিজভী বলেন, গণতান্ত্রিক চর্চা ও জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতেই বিএনপি নিয়ম মেনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। রাজনৈতিক দলের অর্থের উৎস ও ব্যয়ের তথ্য জনগণের সামনে তুলে ধরা স্বচ্ছতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ অংশ বলেও তিনি উল্লেখ করেন।

 গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের নিরীক্ষিত হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। টানা তিন বছর এ হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিএনপির আয়-ব্যয়ের হিসাব ইসিতে

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0