English / বাংলা
Editorial News 24

রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন

নারী ডোম নিয়োগে হাইকোর্টের রুল

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

নারী ডোম নিয়োগে হাইকোর্টের রুল

নারীর মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনির উদ্দিন। জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন এই রিট দায়ের করেন। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।এর আগে দেশের যেসব হাসপাতালে ময়নাতদন্ত করা হয়, সেখানে অন্তত একজন করে নারী ডোম নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করা হয়। আইনজীবী মো. মনির উদ্দিন এই আবেদন করেন।

আবেদনে বলা হয়, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের কারণে নারীর মরদেহের গোপনীয়তা ও মর্যাদা রক্ষা করা গুরুত্বপূর্ণ। ময়নাতদন্ত একটি আইনি প্রক্রিয়া হলেও নারীর মরদেহের ক্ষেত্রে নারী ডোম নিয়োগ করা হলে গোপনীয়তা ও সম্মান আরও ভালোভাবে নিশ্চিত করা সম্ভব।

আবেদনে আরও বলা হয়, সড়ক দুর্ঘটনা বা অন্য কোনো কারণে কোনো নারীর মৃত্যু হলে তার পরিবার এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত থাকে। এ অবস্থায় পরিবারের নারী সদস্যের ময়নাতদন্ত পুরুষ ডোমের মাধ্যমে করা হচ্ছে জানতে পারলে তাদের মানসিক কষ্ট আরও বাড়তে পারে। নারী ডোম নিয়োগ করা হলে পরিবারগুলো কিছুটা মানসিক স্বস্তি পেতে পারে।রিটে উল্লেখ করা হয়, আধুনিক সমাজে নারীরা সব ক্ষেত্রেই কাজ করছেন। ময়নাতদন্তের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ক্ষেত্রেও নারী ডোম নিয়োগ করা হলে ধর্মীয় মূল্যবোধ, ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষার পাশাপাশি বৈষম্যও কমবে।

আবেদনে আরও দাবি করা হয়, অতীতে মর্গে মৃত নারীর মরদেহের সঙ্গে পুরুষ ডোমের অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে নারী ডোম নিয়োগ প্রয়োজন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নারী ডোম নিয়োগে হাইকোর্টের রুল

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0