English / বাংলা
Editorial News 24

শনিবার 'দ্য নিউইয়র্ক টাইমস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নেতানিয়াহুর বিচার হওয়া উচিত

নেতানিয়াহুকে গ্রেপ্তারের উপায় খুঁজছেন নিউইয়র্কের মেয়র মামদানি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

নেতানিয়াহুকে গ্রেপ্তারের উপায় খুঁজছেন নিউইয়র্কের মেয়র মামদানি

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে গেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা সম্ভব কি না, তা নিয়ে নগর কর্তৃপক্ষের সঙ্গে আইনি পরামর্শ করছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

শনিবার 'দ্য নিউইয়র্ক টাইমস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নেতানিয়াহুর বিচার হওয়া উচিত।তিনি বলেন, “আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গন্তব্য হওয়া উচিত হেগ। তিনি একজন যুদ্ধাপরাধের অভিযুক্ত ব্যক্তি এবং তার বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গত কয়েক বছরে তার কর্মকাণ্ডের কারণে অনেকেই একই মত পোষণ করেন।”

ফিলিস্তিনের অধিকারের পক্ষে সোচ্চার ডেমোক্রেটিক সোশালিস্ট নেতা মামদানি মেয়র নির্বাচনের প্রচারণার সময়ও প্রতিশ্রুতি দিয়েছিলেন, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে। তবে সেই প্রতিশ্রুতির বাস্তবতা নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল।সাক্ষাৎকারে তিনি জানান, মেয়র হিসেবে এমন পদক্ষেপ নেওয়ার আইনি এখতিয়ার রয়েছে কি না, তা নিয়ে শহরের আইন বিভাগের সঙ্গে আলোচনা চলছে।মামদানি বলেন, “নিউইয়র্ক সিটির আইন আমাকে যা করার অনুমতি দেবে, আমরা সেটাই করব। এর বাইরে কোনো নতুন আইন তৈরি করা হবে না।”

অন্যদিকে, এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নেতানিয়াহু মার্কিন রেডিও উপস্থাপক সিড রোজেনবার্গকে বলেন, তার ধারণা মামদানি ‘মনে মনে আমেরিকাকে ঘৃণা করেন’।এদিকে জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন জানিয়েছেন, গ্রেপ্তারের হুমকি থাকলেও আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করবেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সূত্র: আল-জাজিরা

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নেতানিয়াহুকে গ্রেপ্তারের উপায় খুঁজছেন নিউইয়র্কের মেয়র মামদানি

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0