কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের যোগাযোগ ছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ওই যোগাযোগের ধরন বা উদ্দেশ্য সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য দেননি তিনি।
জনপ্রিয় মার্কিন পডকাস্টার জো রোগানের সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ভ্যান্স। বুধবার প্রকাশিত সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এপস্টেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার স্পষ্ট যোগাযোগ ছিল। একইভাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে জানান তিনি।ভ্যান্স আরও বলেন, ইসরায়েলে এপস্টেইনের যেসব যোগাযোগ ছিল, সেগুলোর রাজনৈতিক অবস্থান ছিল বামঘেঁষা। তবে নিজের বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: সিএনএন
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন