English / বাংলা
Editorial News 24

চট্টগ্রাম ও সিলেটের ২ হাজারের বেশি বন্যাকবলিত পরিবার পাবে জরুরি খাদ্য সহায়তা

যুদ্ধের মাঝেও বাংলাদেশের পাশে ফিলিস্তিন-ইরান

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

যুদ্ধের মাঝেও বাংলাদেশের পাশে ফিলিস্তিন-ইরান

নিজ নিজ দেশে যুদ্ধ ও মানবিক সংকট চললেও বাংলাদেশের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ফিলিস্তিন ও ইরান। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-ভুক্ত ১৮টি মুসলিম দেশের যৌথ উদ্যোগে চট্টগ্রাম ও সিলেটের বন্যাকবলিত মানুষের জন্য জরুরি খাদ্য সহায়তা পাঠানো হয়েছে।

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন দূতাবাসের নেতৃত্বে পরিচালিত এই ত্রাণ কার্যক্রমে ইরান দূতাবাসও সক্রিয়ভাবে অংশ নিয়েছে। উদ্যোগের আওতায় চট্টগ্রাম ও সিলেটের প্রত্যন্ত অঞ্চলের ২ হাজারের বেশি বন্যাকবলিত পরিবারের জন্য বিশেষ ‘রেডি-টু-ইট’ খাদ্য প্যাকেজ প্রস্তুত করা হয়েছে।

প্রতিটি খাদ্য প্যাকেজে রয়েছে চাল, চিঁড়া, মুড়ি, পুষ্টিকর খেজুর, চিনি, লবণ ও বিশুদ্ধ খাবার পানি। রান্নার সুযোগ না থাকা দুর্গত মানুষের জরুরি খাদ্য চাহিদা মেটাতে এসব সামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিজ নিজ দেশে যুদ্ধ, মানবিক সংকট ও দীর্ঘস্থায়ী দুর্ভোগের মধ্যেও বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। অনেকেই এটিকে আন্তর্জাতিক মানবতা ও পারস্পরিক সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করছেন।বাংলাদেশের দুর্যোগকবলিত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং জরুরি সহায়তা দেওয়ায় ফিলিস্তিন, ইরান এবং ওআইসি-ভুক্ত অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

যুদ্ধের মাঝেও বাংলাদেশের পাশে ফিলিস্তিন-ইরান

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

নিজ নিজ দেশে যুদ্ধ ও মানবিক সংকট চললেও বাংলাদেশের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ফিলিস্তিন ও ইরান। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-ভুক্ত ১৮টি মুসলিম দেশের যৌথ উদ্যোগে চট্টগ্রাম ও সিলেটের বন্যাকবলিত মানুষের জন্য জরুরি খাদ্য সহায়তা পাঠানো হয়েছে।

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন দূতাবাসের নেতৃত্বে পরিচালিত এই ত্রাণ কার্যক্রমে ইরান দূতাবাসও সক্রিয়ভাবে অংশ নিয়েছে। উদ্যোগের আওতায় চট্টগ্রাম ও সিলেটের প্রত্যন্ত অঞ্চলের ২ হাজারের বেশি বন্যাকবলিত পরিবারের জন্য বিশেষ ‘রেডি-টু-ইট’ খাদ্য প্যাকেজ প্রস্তুত করা হয়েছে।

প্রতিটি খাদ্য প্যাকেজে রয়েছে চাল, চিঁড়া, মুড়ি, পুষ্টিকর খেজুর, চিনি, লবণ ও বিশুদ্ধ খাবার পানি। রান্নার সুযোগ না থাকা দুর্গত মানুষের জরুরি খাদ্য চাহিদা মেটাতে এসব সামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিজ নিজ দেশে যুদ্ধ, মানবিক সংকট ও দীর্ঘস্থায়ী দুর্ভোগের মধ্যেও বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। অনেকেই এটিকে আন্তর্জাতিক মানবতা ও পারস্পরিক সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করছেন।বাংলাদেশের দুর্যোগকবলিত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং জরুরি সহায়তা দেওয়ায় ফিলিস্তিন, ইরান এবং ওআইসি-ভুক্ত অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0