English / বাংলা
Editorial News 24

ইংল্যান্ডকে হারানোর পর ‘ওলে’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘স্পেন অসাধারণ একটি দল। তাদের দলে দুর্দান্ত সব খেলোয়াড় রয়েছে এবং তাদের খেলার ধরনও চমৎকার। আমি তাদের খুব ভালোভাবে চিনি। এটি একটি ফুটবল দর্শন, যা তারা বহু বছর ধরে অনুসরণ করে আসছে’

স্পেনকে সমীহ মেসির, ফাইনালে দুই সমান শক্তির দলের লড়াই দেখছেন আর্জেন্টাইন অধিনায়ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

স্পেনকে সমীহ মেসির, ফাইনালে দুই সমান শক্তির দলের লড়াই দেখছেন আর্জেন্টাইন অধিনায়ক

টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে চতুর্থবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে আর্জেন্টিনার সামনে এখন আর মাত্র এক ধাপ। শিরোপার শেষ লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্পেন। ফাইনালের আগে ইউরোপীয় দলটিকে যথেষ্ট সম্মান দেখিয়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, এটি হবে দুই সমান শক্তির দলের লড়াই।

ফ্রান্সকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে স্পেন। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শেষ মুহূর্তে ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। আগামী ১৯ জুলাই দিবাগত রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

ইংল্যান্ডকে হারানোর পর ‘ওলে’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘স্পেন অসাধারণ একটি দল। তাদের দলে দুর্দান্ত সব খেলোয়াড় রয়েছে এবং তাদের খেলার ধরনও চমৎকার। আমি তাদের খুব ভালোভাবে চিনি। এটি একটি ফুটবল দর্শন, যা তারা বহু বছর ধরে অনুসরণ করে আসছে।’

বার্সেলোনার হয়ে দীর্ঘ সময় খেলার কারণে স্পেনের ফুটবল ও খেলোয়াড়দের সম্পর্কে ভালো ধারণা রয়েছে মেসির। তিনি বলেন, ‘আমি তাদের অনেক খেলোয়াড়কে চিনি। অনেকের বিপক্ষে খেলেছি এবং এখনো তাদের অনুসরণ করি। তাদের কয়েকজন বার্সেলোনায় খেলে—যে ক্লাবকে আমি সব সময় ভালোবেসেছি।’ফাইনালকে কঠিন লড়াই হিসেবে দেখছেন মেসি। তাঁর মতে, দুই দলের সামর্থ্য প্রায় সমান হওয়ায় ম্যাচটি হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তিনি বলেন, ‘এটি হবে বিশেষ একটি ম্যাচ—দুই সমান শক্তির দলের লড়াই।’

আরেকবার বিশ্বকাপের ফাইনালে ওঠার অনুভূতি জানিয়ে মেসি বলেন, ‘আরেকটি বিশ্বকাপ ফাইনালে পৌঁছানো এবং এর সঙ্গে জড়িয়ে থাকা সবকিছুই বিশেষ। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতাও অসাধারণ।’

ইংল্যান্ডের বিপক্ষে জয়কে ফাইনালের মতোই উপভোগ করেছেন বলেও জানান আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর ভাষায়, ‘আমরা সত্যিই এটাকে ফাইনালের মতো অনুভব করেছি। তবে শেষ পর্যন্ত এটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে একটি সেমিফাইনাল—ফুটবল ইতিহাসে এবং আর্জেন্টিনার জন্য যার বিশেষ গুরুত্ব রয়েছে। তাই জয়টি উদযাপন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

স্পেনকে সমীহ মেসির, ফাইনালে দুই সমান শক্তির দলের লড়াই দেখছেন আর্জেন্টাইন অধিনায়ক

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0