২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল ইংল্যান্ড ও নরওয়ে। মায়ামিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি শেষ আটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। কাগজে-কলমে ইংল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও, নরওয়ের আক্রমণভাগে আর্লিং হালান্ডের উপস্থিতি ম্যাচটিকে আরও জমজমাট করে তুলেছে।
কোয়ার্টার ফাইনালে উঠতে ইংল্যান্ডকে পাড়ি দিতে হয়েছে কঠিন পথ। বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয় দিয়ে। এরপর ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ ‘এল’-এর চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় ‘থ্রি লায়ন্সরা’।
শেষ ৩২-এর ম্যাচে কঙ্গোর বিপক্ষে পিছিয়ে পড়েও হ্যারি কেইনের শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ড। এরপর শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে জ্যারেল কোয়ানসা লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও ১০ জনের দল নিয়েই ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা।অন্যদিকে, নরওয়েও দুর্দান্ত ছন্দে রয়েছে। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের সৃজনশীলতা এবং আর্লিং হালান্ডের গোল করার সামর্থ্যই দলটির সবচেয়ে বড় শক্তি। তাই ইংল্যান্ডের জন্য এই ম্যাচ সহজ হবে না বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ (৪-২-৩-১):
জর্ডান পিকফোর্ড; রিস জেমস, এজরি কনসা, মার্ক গেহি, নিকো ও’রেইলি; এলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইস; বুকায়ো সাকা, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন; হ্যারি কেইন।
নরওয়ের সম্ভাব্য একাদশ (৪-৩-৩):
ওরিয়ান নিয়ল্যান্ড; জুলিয়ান রাইয়ারসন, ক্রিস্টোফার আয়ের, টরবিয়র্ন হেগেম, ডেভিড মোলার উলফে; সান্ডার বের্গে, প্যাট্রিক বের্গ, মার্টিন ওডেগার্ড; আলেকজান্ডার সোরলথ, আন্তোনিও নুসা, আর্লিং হালান্ড।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন