বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত রাখার কারণ ব্যাখ্যা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসীদের একটি অংশ যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধার ওপর তুলনামূলকভাবে বেশি নির্ভরশীল হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শনিবার (১১ জুলাই) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত রয়েছে। যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষা এবং অভিবাসীরা যাতে সরকারি কল্যাণমূলক সুবিধার ওপর অতিরিক্ত নির্ভরশীল না হন, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মার্কিন দূতাবাসের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশি অভিবাসীদের মধ্যে সরকারি সহায়তা গ্রহণের হার তুলনামূলক বেশি হওয়ায় ভিসা স্থগিতের পদক্ষেপ কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই স্থগিতাদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভিবাসনসংক্রান্ত যাচাই-বাছাই ও নীতিমালা পর্যালোচনার সুযোগ তৈরি হবে। ভবিষ্যতে এসব নীতিমালা আরও কার্যকর করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন