English / বাংলা
Editorial News 24

মার্তিনেজের মতে, ম্যাচটি হবে দুই আক্রমণাত্মক দলের লড়াই

সুইজারল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা, সতর্ক মার্তিনেজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

সুইজারল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা, সতর্ক মার্তিনেজ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রত্যাশা করছেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। ইউরোপের দলটিকে কোনোভাবেই সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা।ক্যানসাস সিটিতে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে মার্তিনেজ বলেন, “সুইজারল্যান্ড যদি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়, তাহলে সেটা অবশ্যই তাদের যোগ্যতার ফল। তারা এখানে কাকতালীয়ভাবে আসেনি।” তিনি জানান, সুইজারল্যান্ডের শেষ ম্যাচ বিশ্লেষণ করেছে আর্জেন্টিনা। তার ভাষায়, “আমরা কলম্বিয়ার বিপক্ষে তাদের ম্যাচ দেখেছি। তারা সবসময় ইতিবাচক ফুটবল খেলার চেষ্টা করে। শারীরিকভাবে খুবই শক্তিশালী এবং সেট-পিস থেকেও বড় হুমকি তৈরি করতে পারে।”মার্তিনেজের মতে, ম্যাচটি হবে দুই আক্রমণাত্মক দলের লড়াই। তিনি বলেন, “আমার মনে হয় এটি দারুণ একটি ম্যাচ হবে। কারণ দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে।”

শেষ ষোলোতে মিশরের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের পর দারুণ আত্মবিশ্বাস নিয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠাই তাদের লক্ষ্য। অন্যদিকে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে সুইজারল্যান্ড।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সুইজারল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা, সতর্ক মার্তিনেজ

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রত্যাশা করছেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। ইউরোপের দলটিকে কোনোভাবেই সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা।ক্যানসাস সিটিতে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে মার্তিনেজ বলেন, “সুইজারল্যান্ড যদি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়, তাহলে সেটা অবশ্যই তাদের যোগ্যতার ফল। তারা এখানে কাকতালীয়ভাবে আসেনি।” তিনি জানান, সুইজারল্যান্ডের শেষ ম্যাচ বিশ্লেষণ করেছে আর্জেন্টিনা। তার ভাষায়, “আমরা কলম্বিয়ার বিপক্ষে তাদের ম্যাচ দেখেছি। তারা সবসময় ইতিবাচক ফুটবল খেলার চেষ্টা করে। শারীরিকভাবে খুবই শক্তিশালী এবং সেট-পিস থেকেও বড় হুমকি তৈরি করতে পারে।”মার্তিনেজের মতে, ম্যাচটি হবে দুই আক্রমণাত্মক দলের লড়াই। তিনি বলেন, “আমার মনে হয় এটি দারুণ একটি ম্যাচ হবে। কারণ দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে।”

শেষ ষোলোতে মিশরের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের পর দারুণ আত্মবিশ্বাস নিয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠাই তাদের লক্ষ্য। অন্যদিকে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে সুইজারল্যান্ড।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0