English / বাংলা
Editorial News 24

একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে দেশটি

হরমুজে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র-ইরানকে সংলাপের আহ্বান কাতারের

প্রকাশ : ১১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

হরমুজে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র-ইরানকে সংলাপের আহ্বান কাতারের

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতা মেনে চলা এবং সংকট নিরসনে সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে কাতার। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে দেশটি।কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ আহ্বান জানান।তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে নৌচলাচলের স্বাধীনতা বজায় রাখা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জলপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি-পরবর্তী সমঝোতা ভেঙে যাওয়ার পর নতুন করে সামরিক উত্তেজনা শুরু হয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি বাতিলের ঘোষণা দেন। এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইরানশাহর, বন্দর আব্বাস, চাবাহার, বুশেহর, কোনারাক ও আক কালা অঞ্চলে সামরিক হামলা চালানো হয়েছে। এতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বিভিন্ন স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও লজিস্টিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।এর জবাবে ইরান কুয়েত, বাহরাইন ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে।

এদিকে ইরান জানিয়েছে, তাদের নির্ধারিত রুট ছাড়া হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

সূত্র: আল জাজিরা

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হরমুজে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র-ইরানকে সংলাপের আহ্বান কাতারের

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতা মেনে চলা এবং সংকট নিরসনে সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে কাতার। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে দেশটি।কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ আহ্বান জানান।তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে নৌচলাচলের স্বাধীনতা বজায় রাখা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জলপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি-পরবর্তী সমঝোতা ভেঙে যাওয়ার পর নতুন করে সামরিক উত্তেজনা শুরু হয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি বাতিলের ঘোষণা দেন। এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইরানশাহর, বন্দর আব্বাস, চাবাহার, বুশেহর, কোনারাক ও আক কালা অঞ্চলে সামরিক হামলা চালানো হয়েছে। এতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বিভিন্ন স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও লজিস্টিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।এর জবাবে ইরান কুয়েত, বাহরাইন ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে।

এদিকে ইরান জানিয়েছে, তাদের নির্ধারিত রুট ছাড়া হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

সূত্র: আল জাজিরা

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0