ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুশেহর প্রদেশে বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশসহ কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বুশেহরের উপকণ্ঠে একটি সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। প্রদেশটির ডেপুটি গভর্নর এহসান জাহানিয়ান হামলার তথ্য নিশ্চিত করে জানান, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশ, চোগাদক শহরের একটি সামরিক ঘাঁটি এবং একটি মাছ ধরার ঘাট লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।এদিকে দক্ষিণাঞ্চলের কোনারাক শহরেও পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়লেও হামলার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, সর্বশেষ এই হামলার সঙ্গে ওয়াশিংটনের কোনো সংশ্লিষ্টতা নেই।
অন্যদিকে, ইরানও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দেশকে হামলার জন্য দায়ী করেনি। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক সামরিক অনুষ্ঠানে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়ে বলেন, আকাশে কৌশলগত শ্রেষ্ঠত্ব বজায় রাখতে এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় ইসরায়েল প্রয়োজন হলে ইরানে আবারও সামরিক অভিযান চালাতে প্রস্তুত।এর আগে হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করে গত মঙ্গলবার দেশটিতে ব্যাপক বিমান হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। ওই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তি কার্যত বাতিল বলে ঘোষণা দেন।
সূত্র:এএফপি
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন