বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ম্যাচে একটি গোল করলেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে সেই পেনাল্টি মিসের কারণ নিজেই ব্যাখ্যা করেছেন এই ফরাসি তারকা।
ম্যাচের ২৮তম মিনিটে মরক্কোর ডিফেন্ডার নুসাইর মাজরাউইয়ের ফাউলে পেনাল্টি পায় ফ্রান্স। তবে সঙ্গে সঙ্গে শট নেওয়ার সুযোগ পাননি এমবাপ্পে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনার কারণে তাকে প্রায় তিন মিনিট ১০ সেকেন্ড অপেক্ষা করতে হয়।
এ সময় সতীর্থ উসমান দেম্বেলে পেনাল্টি স্পটের পাশে দাঁড়িয়ে ছিলেন, যাতে প্রতিপক্ষের কোনো খেলোয়াড় স্পট নষ্ট করতে না পারেন। দীর্ঘ অপেক্ষার পর শট নিলেও এমবাপ্পের দুর্বল প্রচেষ্টা সহজেই ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।
ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, “আমি পেনাল্টি মিস করেছি কারণ সেখানে একটি বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। রেফারি প্রথমে বললেন এটি পেনাল্টি, পরে এসে বললেন হয়তো এটি পেনাল্টি নাও হতে পারে। এতে আমার মনোযোগ পুরোপুরি নষ্ট হয়ে যায়। এমন পরিস্থিতির মুখে আগে কখনও পড়িনি।”
পেনাল্টি মিসের পর মাঠেই হতাশা প্রকাশ করেন এমবাপ্পে। খেলা পুনরায় শুরু হওয়ার আগে রেফারির সঙ্গেও এ বিষয়ে কথা বলতে দেখা যায় তাকে।
এদিকে ব্রিটিশ ধারাভাষ্যকার অ্যালি ম্যাককোইস্টও দীর্ঘ সময় ধরে ভিএআর পর্যালোচনা চলার সমালোচনা করেছেন। তবে তার মতে, অপেক্ষা যত দীর্ঘই হোক না কেন, এমবাপ্পের পেনাল্টি নেওয়ার ধরন আরও আত্মবিশ্বাসী হওয়া উচিত ছিল।ম্যাককোইস্ট বলেন, “অসন্তোষ থাকতেই পারে। কিন্তু থেমে থেমে দৌড়ে এসে গোলরক্ষকের নাগালে বল মারা ঠিক হয়নি। রান-আপে আরও দৃঢ়তা ও পরিষ্কার পরিকল্পনা থাকা দরকার ছিল।”
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন