English / বাংলা
Editorial News 24

এক সাক্ষাৎকারে আমারিলা বলেন, “প্যারাগুয়ানদের সঙ্গে ঝামেলা করো না, এমবাপ্পে। আমরা এখানে রোনালদিনহোকেও জেলে পাঠিয়েছিলাম। তিনি কিছু দুর্নীতিসংক্রান্ত ঘটনায় জড়িত থাকায় কারাগারে গিয়েছিলেন।”

‘রোনালদিনহোকেও জেলে পাঠিয়েছি’—এমবাপ্পেকে প্যারাগুয়ের সিনেটরের হুঁশিয়ারি

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

 ‘রোনালদিনহোকেও জেলে পাঠিয়েছি’—এমবাপ্পেকে প্যারাগুয়ের সিনেটরের হুঁশিয়ারি

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে প্যারাগুয়ের রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। দেশটির সিনেটর সেলেস্তে আমারিলা এবার ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর প্যারাগুয়ায় কারাবাসের প্রসঙ্গ টেনে এমবাপ্পেকে সতর্কবার্তা দিয়েছেন।স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমারিলা বলেন, “প্যারাগুয়ানদের সঙ্গে ঝামেলা করো না, এমবাপ্পে। আমরা এখানে রোনালদিনহোকেও জেলে পাঠিয়েছিলাম। তিনি কিছু দুর্নীতিসংক্রান্ত ঘটনায় জড়িত থাকায় কারাগারে গিয়েছিলেন।”তিনি আরও বলেন, “আমাকে হালকাভাবে নিও না, এমবাপ্পে। আমি তোমার বিরুদ্ধে মামলা করতে পারি, আইনজীবী নিয়োগ করতে পারি এবং তারা তোমাকে বলবে, আমি সত্যিই সেই মামলায় জিততে পারি।”

এর আগে ফ্রান্সের কাছে প্যারাগুয়ের পরাজয়ের পর এমবাপ্পের আচরণের সমালোচনা করেছিলেন এই সিনেটর। তার অভিযোগ, ম্যাচ শেষে প্যারাগুয়ের তরুণ ফুটবলার অরল্যান্ডো গিল করমর্দনের জন্য হাত বাড়ালেও এমবাপ্পে তা প্রত্যাখ্যান করেন এবং তার সঙ্গে রূঢ় আচরণ করেন।

আমারিলার ভাষ্য, “একজন প্যারাগুয়ান খেলোয়াড় বিনয়ের সঙ্গে হাত বাড়িয়েছিল। কিন্তু এমবাপ্পে তার সঙ্গে করমর্দন করেনি, বরং তার মুখের ওপর চিৎকার করেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য আচরণ নয়।”

তবে এ ঘটনায় ভিন্ন অবস্থান নিয়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া। তিনি স্পষ্ট করে বলেছেন, তার সরকার সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেয়।পেনিয়া বলেন, “আমরা সব ধরনের বৈষম্যের সম্পূর্ণ বিরোধী।”

সূত্র: মার্কা

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

‘রোনালদিনহোকেও জেলে পাঠিয়েছি’—এমবাপ্পেকে প্যারাগুয়ের সিনেটরের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে প্যারাগুয়ের রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। দেশটির সিনেটর সেলেস্তে আমারিলা এবার ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর প্যারাগুয়ায় কারাবাসের প্রসঙ্গ টেনে এমবাপ্পেকে সতর্কবার্তা দিয়েছেন।স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমারিলা বলেন, “প্যারাগুয়ানদের সঙ্গে ঝামেলা করো না, এমবাপ্পে। আমরা এখানে রোনালদিনহোকেও জেলে পাঠিয়েছিলাম। তিনি কিছু দুর্নীতিসংক্রান্ত ঘটনায় জড়িত থাকায় কারাগারে গিয়েছিলেন।”তিনি আরও বলেন, “আমাকে হালকাভাবে নিও না, এমবাপ্পে। আমি তোমার বিরুদ্ধে মামলা করতে পারি, আইনজীবী নিয়োগ করতে পারি এবং তারা তোমাকে বলবে, আমি সত্যিই সেই মামলায় জিততে পারি।”

এর আগে ফ্রান্সের কাছে প্যারাগুয়ের পরাজয়ের পর এমবাপ্পের আচরণের সমালোচনা করেছিলেন এই সিনেটর। তার অভিযোগ, ম্যাচ শেষে প্যারাগুয়ের তরুণ ফুটবলার অরল্যান্ডো গিল করমর্দনের জন্য হাত বাড়ালেও এমবাপ্পে তা প্রত্যাখ্যান করেন এবং তার সঙ্গে রূঢ় আচরণ করেন।

আমারিলার ভাষ্য, “একজন প্যারাগুয়ান খেলোয়াড় বিনয়ের সঙ্গে হাত বাড়িয়েছিল। কিন্তু এমবাপ্পে তার সঙ্গে করমর্দন করেনি, বরং তার মুখের ওপর চিৎকার করেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য আচরণ নয়।”

তবে এ ঘটনায় ভিন্ন অবস্থান নিয়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া। তিনি স্পষ্ট করে বলেছেন, তার সরকার সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেয়।পেনিয়া বলেন, “আমরা সব ধরনের বৈষম্যের সম্পূর্ণ বিরোধী।”

সূত্র: মার্কা

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0