২০২৬ ফিফা বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন কোচের সন্ধানে রয়েছে পর্তুগাল জাতীয় ফুটবল দল। স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর দায়িত্ব ছাড়েন প্রধান কোচ রবার্তো মার্টিনেজ। তার উত্তরসূরি হিসেবে অভিজ্ঞ পর্তুগিজ কোচ জর্জ জেসুসের নামই এখন সবচেয়ে বেশি আলোচনায়।যদিও পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) এখনো আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম ঘোষণা করেনি, তবে চলতি সপ্তাহের মধ্যেই বিষয়টি নিশ্চিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েনসা বলেন, “নতুন কোচকে অবশ্যই পর্তুগিজ ফুটবল সম্পর্কে গভীর ধারণা রাখতে হবে এবং জাতীয় দলের জয়ের সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। আমাদের সামনে কয়েকজন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। পুরো প্রক্রিয়া আমি নিজেই তদারকি করছি এবং সপ্তাহের শেষ নাগাদ ইতিবাচক খবর দিতে পারব বলে আশা করছি।”পর্তুগালের জনপ্রিয় ক্রীড়া দৈনিক *আ বোলা* এবং *ইএসপিএন*-এর প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় দলের দায়িত্ব দিতে জর্জ জেসুসের সঙ্গেই আলোচনা এগিয়ে নিচ্ছে এফপিএফ।
৭১ বছর বয়সী জেসুস বর্তমানে ফ্রি এজেন্ট। গত মে মাসে সৌদি আরবের ক্লাব আল নাসরের দায়িত্ব ছেড়েছেন তিনি। জাতীয় দলের কোচ হিসেবে তার কোনো অভিজ্ঞতা না থাকলেও ক্লাব ফুটবলে দীর্ঘ ও সফল ক্যারিয়ারের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত।বেনফিকার কোচ হিসেবে তিনটি লিগ শিরোপাসহ মোট ১০টি ট্রফি জিতেছেন জেসুস। ২০১৯ সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোর দায়িত্ব নিয়ে মাত্র এক বছরের মধ্যে পাঁচটি বড় শিরোপা জিতে ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল কোচে পরিণত হন। পরে ২০২৩-২৪ মৌসুমে আল হিলালকে ঘরোয়া ট্রেবল জিতিয়েও নিজের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখেন। ২০২৫ সালে কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার আগে সেলেসাওদের কোচ হওয়ার সম্ভাব্য প্রার্থীদের তালিকাতেও ছিল তার নাম।
বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর দ্রুত ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েছে পর্তুগাল। শিরোপার অন্যতম দাবিদার হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও মাঠের পারফরম্যান্সে সেই সম্ভাবনার প্রতিফলন ঘটাতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
আগামী লক্ষ্য সম্পর্কে পেদ্রো প্রোয়েনসা বলেন, “পর্তুগিজ ফুটবলে আমরা নতুন এক জয়ের অধ্যায় শুরু করতে চাই। এবারের বিশ্বকাপ আমাদের প্রত্যাশার অনেক নিচে ছিল। এখন দ্রুত সেই হতাশা কাটিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সামনে নেশনস লিগ, যেখানে আমাদের লক্ষ্য শিরোপা জয়। এরপর রয়েছে ইউরো এবং ২০৩০ সালের বিশ্বকাপ, যা আমাদের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই আমরা এখন থেকে প্রস্তুতি শুরু করছি।”
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন