English / বাংলা
Editorial News 24

এর মাধ্যমে তারা ব্রাজিল, নেদারল্যান্ডস ও জার্মানির মতো ফুটবল পরাশক্তিদেরও পেছনে ফেলেছে

ব্রাজিল-জার্মানিকে পেছনে ফেলে বিশ্বকাপের নবম সেরা দল মেক্সিকো

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

ব্রাজিল-জার্মানিকে পেছনে ফেলে বিশ্বকাপের নবম সেরা দল মেক্সিকো

ঘরের মাঠে ২০২৬ ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ না হলেও স্মরণীয় এক অর্জন নিয়ে আসর শেষ করেছে মেক্সিকো। শেষ ষোলোর ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিলেও ফিফার অফিসিয়াল টুর্নামেন্ট র‌্যাঙ্কিংয়ে নবম সেরা দল হিসেবে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা। এর মাধ্যমে তারা ব্রাজিল, নেদারল্যান্ডস ও জার্মানির মতো ফুটবল পরাশক্তিদেরও পেছনে ফেলেছে।

শেষ ষোলোর পর্ব শেষে বিদায় নেওয়া দলগুলোর চূড়ান্ত অবস্থান প্রকাশ করে ফিফা। সেখানে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ দলগুলোর মধ্যে সবচেয়ে ওপরে রয়েছে মেক্সিকো। ফিফার নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টে অর্জিত পয়েন্ট, গোল ব্যবধান এবং করা গোলের ভিত্তিতে এই র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়।

হাভিয়ের আগুইরের অধীনে গ্রুপ পর্বে তিন ম্যাচেই জিতে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে মেক্সিকো। এরপর নকআউট পর্বে ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করে তারা। পুরো টুর্নামেন্টে মাত্র তিনটি গোল হজম করে এবং প্লাস-৭ গোল ব্যবধান নিয়ে শেষ করায় নবম স্থান নিশ্চিত হয় ‘এল ত্রি’দের।

মেক্সিকোর ঠিক পরেই রয়েছে ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিল। শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে নেদারল্যান্ডস ও জার্মানিও শেষ বত্রিশের ম্যাচে বিদায় নেওয়ায় তারা মেক্সিকোর নিচে অবস্থান করেছে।

যদিও স্বাগতিকদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি, তবু এবারের পারফরম্যান্সকে ইতিবাচক হিসেবেই দেখছেন ফুটবল বিশ্লেষকরা। ১৯৮৬ সালের পর এটিই বিশ্বকাপে মেক্সিকোর সেরা সাফল্য। টুর্নামেন্ট থেকে বিদায়ের পর ফুটবলার হেসুস গ্যালার্দোকে মারিয়াচি ব্যান্ডের সুরে সমর্থকদের বিদায় জানানোর দৃশ্যও দলটির প্রতি দেশবাসীর ভালোবাসা ও আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, বিশ্বকাপে নবম সেরা দলের স্বীকৃতি ভবিষ্যতে আন্তর্জাতিক ফুটবলে আরও বড় সাফল্যের পথে মেক্সিকোর জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে।

সূত্র:মার্কা

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ব্রাজিল-জার্মানিকে পেছনে ফেলে বিশ্বকাপের নবম সেরা দল মেক্সিকো

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0