English / বাংলা
Editorial News 24

ম্যাচ চলাকালেই ডাগআউটে আচরণের কারণে হলুদ কার্ড দেখেন হোসাম হাসান

আর্জেন্টিনা ম্যাচের পর শাস্তির মুখে মিশর কোচ হোসাম হাসান

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

আর্জেন্টিনা ম্যাচের পর শাস্তির মুখে মিশর কোচ হোসাম হাসান

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর শাস্তির মুখে পড়তে পারেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। ম্যাচ শেষে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় এবং তাদের দিকে থুতু ছিটানোর অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ফিফা।

ম্যাচে দীর্ঘ সময় এগিয়ে ছিল মিশর। ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল আফ্রিকার প্রতিনিধিরা। তবে শেষ ১৪ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

পুরো ম্যাচজুড়েই রেফারিং নিয়ে ক্ষুব্ধ ছিল মিশর শিবির। বিশেষ করে দুটি পেনাল্টির আবেদন নাকচ হওয়ায় খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে এক ভিএআর বিশেষজ্ঞও দাবি করেন, অন্তত একটি ঘটনায় মিশরের পক্ষে পেনাল্টি দেওয়া উচিত ছিল।

ম্যাচ চলাকালেই ডাগআউটে আচরণের কারণে হলুদ কার্ড দেখেন হোসাম হাসান। শেষ বাঁশি বাজার পর ড্রেসিংরুমে ফেরার পথে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে তিনি সমর্থকদের দিকে থুতু ছিটান। ঘটনাটি নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী, কারও দিকে থুতু ছিটানো গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচিত হয় এবং এটি শারীরিক আক্রমণের পর্যায়ে পড়ে। এ ধরনের অপরাধে অন্তত তিন ম্যাচের নিষেধাজ্ঞাসহ আরও কঠোর শাস্তি দেওয়ার বিধান রয়েছে।ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে প্রশ্নের জবাবে সরাসরি কোনো মন্তব্য করেননি হোসাম হাসান। তবে ফিলিস্তিন প্রসঙ্গে মানবিক অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন,“আমরা চাই ফুটবল মানবতার বার্তা বহন করুক।”

সূত্র: টি-স্পোর্টস

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের পর শাস্তির মুখে মিশর কোচ হোসাম হাসান

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0